উদ্দীপক থেকে মি. 'X [গণিত] এর উৎপাদন প্রক্রিয়াটি বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের মি. 'X [গণিত] একজন উৎপাদনকারী। তিনি কারখানা স্থাপন করতে গিয়ে লক্ষ করেন যে, কিছু উপকরণ একবারই নিয়োগ করতে হয় এবং উৎপাদন না করলেও সেগুলোর ব্যয় বহন করতে হয়। এটা হলো ফার্মের স্থির ব্যয়। কেননা স্থির ব্যয় হলো উৎপাদন ব্যয়ের মধ্যে এমন কিছু ব্যয়, যা উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধির সাথে জড়িত নয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন এ ধরনের ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। যেমন- বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ব্যয় প্রভৃতি। সুতরাং, মি. X এর ব্যয়ের এই অংশটি হলো তার কারখানা স্থাপনের মোট স্থির ব্যয়। আবার, মি. X দেখলেন যে, কিছু উপকরণ বার বার নিয়োগ করতে হয় বলে ব্যয়েরও পরিবর্তন ঘটে। এটি মি. X এর পরিবর্তনীয় ব্যয়। কেননা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। যেমন- অস্থায়ী শ্রমিকের মজুরি, কাঁচামালের দাম, পরিবহণ ব্যয় প্রভৃতি। সুতরাং, মি. X এর ব্যয়ের এই অংশটি হলো তার কারখানার মোট পরিবর্তনীয় ব্যয়। উদ্দীপকের মি. X এর উৎপাদন প্রক্রিয়ায় তাকে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বহন করতে হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে মি. 'X এর উৎপাদন প্রক্রিয়াটি বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর