উদ্দীপকের আলোকে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর: উদ্দীপকের আলোকে নিচে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) নির্ণয় করা হলো- কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য মোট যে পরিমাণ ব্যয় হয় তাকে মোট ব্যয় বলে। মোট ব্যয় দুই প্রকারের হয়, যথা- স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়। উৎপাদনের পরিমাণ বাড়ালে বা কমালে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। আর উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয়, তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। উদ্দীপকের মি. X কারখানা স্থাপন করতে গিয়ে দেখেন উৎপাদন না করলেও তাকে কিছু ব্যয় বহন করতে হয় যা তার স্থির ব্যয় এবং উপাদান পরিবর্তনের সাথে সাথে ব্যয়েরও পরিবর্তন হয় তা হলো তার পরিবর্তনীয় ব্যয়। সুতরাং, মি. X এর স্থির ও পরিবর্তনীয় ব্যয়ের যোগফলই হলো তার মোট ব্যয়। অন্যদিকে, গড় ব্যয় হলো কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদনের জন্য গড়ে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। উদ্দীপকে মি. X এর মোট ব্যয় দেয়া আছে, কিন্তু তিনি কি পরিমাণ উৎপাদন করেন তা বলা হয়নি। তাই বলা যায়, মি. X এর উৎপাদনের গড় ব্যয় নির্ণয় করার জন্য তার মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে TC (মোট ব্যয়) ও AC (গড় ব্যয়) কীভাবে নির্ণয় করা যায়?
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর