শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রান্তিক উৎপাদন কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সংগতিপূর্ণ- ব্যাখ্যা করো।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সংগতিপূর্ণ। দৃশ্যকল্পে কৃষক জিনাতের ২ বিঘা জমিতে প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ শ্রম ও মূলধন ব্যয়ের দরুন ধানের মোট উৎপাদনের তথ্যাদি দেওয়া আছে। তাতে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির ধরে ধানের মোট উৎপাদনের ওপর বর্ধিত শ্রম ও মূলধন ব্যয়ের প্রভাব দেখানো হয়েছে। প্রদত্ত তথ্যের প্রেক্ষিতে বলা যায়, শ্রম ও মূলধন ব্যয় বৃদ্ধির সাথে সাথে ধানের মোট উৎপাদন বাড়লেও তা উপকরণ নিয়োগের তুলনায় কম হারে বেড়েছে। যেমন- ধানের প্রান্তিক উৎপাদন নির্ণয় করলে দেখা যায় ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা ও ৪০০০ টাকা শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগের দরুন ধানের প্রান্তিক উৎপাদন পাওয়া যায় যথাক্রমে ৩০ মণ, ২০ মণ, ১৫ মণ ও ১০ মণ। ধানের প্রান্তিক উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করে বলা যায়, ১০০০ টাকার শ্রম ও মূলধন বিনিয়োগের ফলে ধানের প্রান্তিক উৎপাদন প্রথমে ৩০ মণ হলেও পরবর্তীতে ২০০০ টাকা, ৩০০০ টাকা ও ৪০০০ টাকা শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগের ফলে ধানের প্রান্তিক উৎপাদন কমে হয় যথাক্রমে ২০ মণ, ১৫ মণ ও ১০ মণ। এক্ষেত্রে লক্ষ করা যায় ধানের মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমে এসেছে। সুতরাং, শ্রম ও মূলধনের বিনিয়োগের ফলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, উক্ত উৎপাদনক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের প্রান্তিক উৎপাদন কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির স…

উদ্দীপক

জিনাত একজন কৃষক। তিনি ২ বিঘা জমি চাষ করেন। ২০১০ সালে তিনি ১,০০০ টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে ৩০ মণ ধান উৎপাদন করেছিলেন। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে যথাক্রমে ২,০০০, ৩,০০০ ও ৪,০০০ টাকার শ্রম ও মূলধন ব্যবহার করে জিনাতের ধানের উৎপাদন হচ্ছে ৫০, ৬৫ ও ৭৫ মণ।

Dinajpur · 2017

উত্তর

যে পদ্ধতিতে একটি নির্দিষ্ট কারিগরি জ্ঞানের ভিত্তিতে বস্তুগত উপকরণকে বস্তুগত উৎপাদনে রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়, তাকে উৎপাদন (production) বলে।

উত্তর

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান স্থির থাকে না; ন্যূনতম একটি উপাদানের পরিবর্তন হয়। যে উৎপাদন অপেক্ষকে কিছু উপাদান স্থির থেকে এক বা একাধিক উপাদান পরিবর্তন করা যায়, তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন- Q=f(L,Kˉ)=4 L+3Q=\mathrm{f}(\mathrm{L}, \bar{K})=4 \mathrm{~L}+3 একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখানে মূলধন স্থির থেকে শ্রমের পরিবর্তন দেখানো হয়েছে। তাই বলা যায়, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সকল উপাদান স্থির থাকে না।

উত্তর

উদ্দীপকের তথ্যের আলোকে পাশে জিনাতের ধানের মোট উৎপাদন রেখা অংকন করা হলো- প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন ব্যয় এবং লম্ব অক্ষে মোট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, জমিতে শ্রম ও মূলধন বাবদ ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা ও ৪০০০ টাকা ব্যয় করলে মোট ধান উৎপাদন হয় যথাক্রমে ৩০ মণ, ৫০ মণ,৬৫ মণ এবং ৭৫ মণ। চিত্রে এ অবস্থাসমূহ যথাক্রমে a, b, c 3 d বিন্দুগুলো দ্বারা নির্দেশিত হয়েছে। এখন শ্রম ও মূলধন ব্যয় ও ধানের মোট উৎপাদনের পরিমাণসূচক a, b, c ও d বিন্দুগুলো যুক্ত করে TP রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত তথ্যানুসারে (ধানের) মোট উৎপাদন রেখা।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সংগতিপূর্ণ। দৃশ্যকল্পে কৃষক জিনাতের ২ বিঘা জমিতে প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ শ্রম ও মূলধন ব্যয়ের দরুন ধানের মোট উৎপাদনের তথ্যাদি দেওয়া আছে। তাতে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির ধরে ধানের মোট উৎপাদনের ওপর বর্ধিত শ্রম ও মূলধন ব্যয়ের প্রভাব দেখানো হয়েছে। প্রদত্ত তথ্যের প্রেক্ষিতে বলা যায়, শ্রম ও মূলধন ব্যয় বৃদ্ধির সাথে সাথে ধানের মোট উৎপাদন বাড়লেও তা উপকরণ নিয়োগের তুলনায় কম হারে বেড়েছে। যেমন- ধানের প্রান্তিক উৎপাদন নির্ণয় করলে দেখা যায় ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা ও ৪০০০ টাকা শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগের দরুন ধানের প্রান্তিক উৎপাদন পাওয়া যায় যথাক্রমে ৩০ মণ, ২০ মণ, ১৫ মণ ও ১০ মণ। ধানের প্রান্তিক উৎপাদনের পরিমাণ পর্যালোচনা করে বলা যায়, ১০০০ টাকার শ্রম ও মূলধন বিনিয়োগের ফলে ধানের প্রান্তিক উৎপাদন প্রথমে ৩০ মণ হলেও পরবর্তীতে ২০০০ টাকা, ৩০০০ টাকা ও ৪০০০ টাকা শ্রম ও মূলধন বাবদ বিনিয়োগের ফলে ধানের প্রান্তিক উৎপাদন কমে হয় যথাক্রমে ২০ মণ, ১৫ মণ ও ১০ মণ। এক্ষেত্রে লক্ষ করা যায় ধানের মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমে এসেছে। সুতরাং, শ্রম ও মূলধনের বিনিয়োগের ফলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, উক্ত উৎপাদনক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।