উদ্দীপকে প্রদত্ত সূচির আলোকে গড় ব্যয় (AC) প্রান্তিক ব্যয় (MC) রেখা অংকন করে এদের তুলনামূলক অবস্থান পর্যালোচনা করা হলো-
চিত্রে, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ (Q) ও লম্ব অক্ষে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (C) পরিমাপ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন ১ একক তখন গড় ব্যয় (AC) এবং প্রান্তিক ব্যয় হয় ২৫ যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। উৎপাদনের পরিমাণ যখন ২ একক তখন গড় ব্যয় হয় ১০ এবং প্রান্তিক ব্যয় হয় -৫ যা চিত্রে যথাক্রমে b ও b1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন উৎপাদনের পরিমাণ যখন ৩ একক তখন AC আরো হ্রাস পেয়ে ৮ হয়, কিন্তু MC বৃদ্ধি পেয়ে হয় ৪ যা চিত্রে যথাক্রমে c ও c1 বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। ৪ একক উৎপাদনের ক্ষেত্রে AC = MC = ৮ হয় যা d বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার, উৎপাদনের পরিমাণ যখন ৫ এককে পৌছে তখন AC হয় ৯ এবং MC হয় ১৩ যা চিত্রে যথাক্রমে e ও e1 বিন্দু দ্বারা নির্দেশিত হয়। ৬ একক উৎপাদনের ক্ষেত্রে AC ও MC যথাক্রমে ১০ ও ১৫ হয় যা চিত্রে যথাক্রমে f ও f1 বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন চিত্রে নির্দেশিত বিন্দুসমূহ যোগ করে AC ও MC রেখা পাওয়া যায়। অর্থাৎ a, b, c, d, e ও f বিন্দুসমূহ যোগ করে AC রেখা ও a, b1, c1, d, e1 ও f1, বিন্দুসমূহ যোগ করে MC রেখা পাওয়া যায়।
1. d বিন্দুতে উভয় রেখা মিলিত হওয়ায় এক্ষেত্রে AC = MC হয়।
2. d বিন্দুর পূর্বে AC ও MC উভয়ই হ্রাস পেতে থাকে। তবে AC এর তুলনায় MC দ্রুত হ্রাস পাওয়ায় AC > MC হয়। এক্ষেত্রে AC রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়।
3. d বিন্দুর পরে AC ও MC উভয়ই বৃদ্ধি পায় তবে AC এর তুলনায় MC দ্রুত বৃদ্ধি পায়। উৎপাদনের এ পর্যায়ে MC > AC হয়। ফলে MC রেখা AC রেখার উপরে অবস্থান করে।