উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] দেশের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: না উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] দেশের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। নিচে ব্যাংকটির ধরন ব্যাখ্যা করা হলো। ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে যে ব্যাংক দেশের মুদ্রা ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য নয়, বরং জনস্বার্থে ও দেশের সামগ্রিক কল্যাণের দিকে নজর রেখে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজী নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আবার এ ব্যাংক দেশে একটি উন্নত ও স্থিতিশীল মুদ্রা বাজার গড়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি করে ও তাদেরকে পরামর্শ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক-সৃষ্ট ঋণ অর্থের যোগানের অন্যতম উপাদান হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক দেশে অর্থের যোগান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে। এ ব্যাংক বিভিন্ন ব্যাংকের আন্তঃদেনাপাওনার দ্রুত নিষ্পত্তির জন্য নিকাশ ঘর হিসেবে কাজ করে। তাছাড়া এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক সংকটকালে ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। সুতরাং বলা যায়, B দেশের ব্যাংকটি এমন একটি ব্যাংক যা উদ্দেশ্য ও কার্যপ্রণালীর দিক থেকে অন্যসব ব্যাংক হতে সম্পূর্ণ স্বতন্ত্র।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B দেশের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর