শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিধিটি কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে পারে বলে তুমি মনে করো? যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে কার্যকর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্র ছাড়াও শিল্প, খনিজ ও মাছ শিকারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অন্যান্য উপাদান স্থির ধরে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন সাপেক্ষে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। অর্থাৎউৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাই প্রান্তিক উৎপাদন। উদ্দীপকে প্রান্তিক উৎপাদন সূচিতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন ৫০ মণ। পরবর্তীতে ২ জন, ৩ জন ও ৪ জন শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৪০, ৩০, ২০ মণ। যেখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বেশি কার্যকর। এছাড়া শিল্পক্ষেত্রে কিছুটা কার্যকর। শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করলে প্রথমদিকে ব্যয় বৃদ্ধির তুলনায় উৎপাদন বেশি হারে বাড়ে। তবে একসময় ব্যয় বাড়ার তুলনায় উৎপাদন কম হারে বাড়ে। এজন্য এ ক্ষেত্রে বিধিটি প্রযোজ্য হয়। আবার বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলনের জন্য ক্রমশ খনির যত গভীরে যেতে হয় ততই তার তলদেশের গঠন মজবুত হয় ও আলো-বাতাস প্রবেশের জন্য উন্নত ব্যবস্থা করতে হয়। কিন্তু এর ফলে খরচ বাড়ার তুলনায় খনিজদ্রব্য ক্রমান্বয়ে কম হারে তোলা যায়। ফলে বিধিটি প্রযোজ্য হয়। এছাড়া পুকুর, বিল, নদী ও সমুদ্র ইত্যাদি মৎস্যক্ষেত্রে বেশি মাছ শিকারের উদ্দেশ্যে অতিরিক্ত শ্রম ও সাজ-সরঞ্জামনিয়োগ করলে বেশি পরিমাণে মাছ পাওয়া যায় বটে, কিন্তু তা ব্যয় বাড়ার তুলনায় কম হয়। এজন্য এক্ষেত্রেও বিধিটি প্রযোজ্য হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিধিটি কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হতে প…

উদ্দীপক

জমির পরিমাণ উপকরণ (শ্রম) মোট উৎপাদন (TP) প্রান্তিক উৎপাদন (MP) ১ একর ১ জন ৫০ মণ ৫০ মণ ১ একর ২ জন ৯০ মণ ৪০ মণ ১ একর ৩ জন ১২০ মণ ৩০ মণ ১ একর ৪ জন ১৪০ মণ ২০ মণ

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ইসলামের মৌলিক নিয়ম কানুনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থাই ইসলামি অর্থব্যবস্থা।

উত্তর

ভূমির কোনো উৎপাদন ব্যয় না থাকার কারণে এর যোগান দাম নেই। ভূমি প্রকৃতির দান এবং এর যোগান স্থির। ফলে ভূমির জন্য কোনো উৎপাদন ব্যয় হয় না। অন্যান্য উৎপাদনশীল উপাদান তৈরি করতে ব্যয় হয়। যার ফলে তাদের একটি উৎপাদন খরচ থাকে। এতে অন্যান্য উপাদানের দাম থাকে। কিন্তু ভূমির উৎপাদন ব্যয় না থাকার কারণে এর দাম থাকে না। তবে ভূমি ব্যবহারের জন্য খাজনা থাকে।

উত্তর

উদ্দীপকের সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে। উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটির নিয়োগ বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ায় এ নিয়মই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের তথ্যের আলোকে নিচে প্রান্তিক উৎপাদন (MP) রেখা অঙ্কন করা হলো। উদ্দীপকের তথ্যের আলোকে প্রাপ্ত উৎপাদন সূচিতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন ৫০ মণ। যা উপরের চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২ জন, ৩ জন ও ৪ জন শ্রমিক নিয়োগে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০ মণ, ৩০ মণ ও ২০ মণ। যা চিত্রে যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা দেখানো হয়েছে। প্রাপ্ত a, b, c ও d বিন্দুগুলো যোগ করে (MP) প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে কার্যকর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্র ছাড়াও শিল্প, খনিজ ও মাছ শিকারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অন্যান্য উপাদান স্থির ধরে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন সাপেক্ষে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। অর্থাৎউৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাই প্রান্তিক উৎপাদন। উদ্দীপকে প্রান্তিক উৎপাদন সূচিতে দেখা যায়, ১ জন শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন ৫০ মণ। পরবর্তীতে ২ জন, ৩ জন ও ৪ জন শ্রমিক নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৪০, ৩০, ২০ মণ। যেখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বেশি কার্যকর। এছাড়া শিল্পক্ষেত্রে কিছুটা কার্যকর। শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করলে প্রথমদিকে ব্যয় বৃদ্ধির তুলনায় উৎপাদন বেশি হারে বাড়ে। তবে একসময় ব্যয় বাড়ার তুলনায় উৎপাদন কম হারে বাড়ে। এজন্য এ ক্ষেত্রে বিধিটি প্রযোজ্য হয়। আবার বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলনের জন্য ক্রমশ খনির যত গভীরে যেতে হয় ততই তার তলদেশের গঠন মজবুত হয় ও আলো-বাতাস প্রবেশের জন্য উন্নত ব্যবস্থা করতে হয়। কিন্তু এর ফলে খরচ বাড়ার তুলনায় খনিজদ্রব্য ক্রমান্বয়ে কম হারে তোলা যায়। ফলে বিধিটি প্রযোজ্য হয়। এছাড়া পুকুর, বিল, নদী ও সমুদ্র ইত্যাদি মৎস্যক্ষেত্রে বেশি মাছ শিকারের উদ্দেশ্যে অতিরিক্ত শ্রম ও সাজ-সরঞ্জামনিয়োগ করলে বেশি পরিমাণে মাছ পাওয়া যায় বটে, কিন্তু তা ব্যয় বাড়ার তুলনায় কম হয়। এজন্য এক্ষেত্রেও বিধিটি প্রযোজ্য হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।