শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তথ্যের আলোকে MP রেখা অঙ্কন করো।

উত্তর: প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ। উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো: শ্রম (L) মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ১ ৩০ ৩০ ২ ৫৫ ২৫ ৩ ৭৫ ২০ ৪ ৯০ ১৫ চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৩০, ২৫, ২০ ও ১৫ একক নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে a, b, c d। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের তথ্যের আলোকে MP রেখা অঙ্কন করো।

উদ্দীপক

আজমপুর গ্রামের কৃষক বিপ্লব মিয়া তার জমিতে আলুর ফলন করে বেশ খুশি। তিনি প্রথম বছর এক একক শ্রম নিয়োগ করে আলু উৎপাদন করেন ৩০ একক। পরবর্তী তিন বছরে ভূমি ও মূলধন স্থির রেখে শুধুমাত্র অতিরিক্ত একজন করে শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন করেন যথাক্রমে ৫৫, ৭৫ ও ৯০ একক।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সব উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

উত্তর

স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনশীল উপকরণ থাকলেও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধু পরিবর্তনশীল উপকরণ বিদ্যমান থাকে। স্থির উপকরণ ও পরিবর্তনশীল উপকরণ সংবলিত উৎপাদন অপেক্ষককে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ ও পরিবর্তনশীল উপকরণ একই সাথে বিবেচনা করা হয়। পক্ষান্তরে যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সব উপকরণই পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। অর্থাৎ পরিবর্তনশীল উপাদান সংবলিত অপেক্ষকই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক।

উত্তর

প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ। উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো: শ্রম (L) মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ১ ৩০ ৩০ ২ ৫৫ ২৫ ৩ ৭৫ ২০ ৪ ৯০ ১৫ চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ এবং প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৩০, ২৫, ২০ ও ১৫ একক নির্দেশক বিন্দুগুলো যথাক্রমে a, b, c d। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্র ছাড়াও প্রায় সকল ক্ষেত্রেই কার্যকর হয়।উৎপাদনের উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন অনেক সময় ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদনও ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন বৃদ্ধির এ সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে এক একক শ্রম নিয়োগ থেকে প্রান্তিক উৎপাদন ৩০ একক। শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩, ও ৪ একক করলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ২৫, ২০ ও ১৫ একক। অর্থাৎ উপকরণ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে প্রতিফলিত করে।শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম দিকে উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বেশি হারে বৃদ্ধি পায়। কারখানায় আয়তন সীমাহীনভাবে বৃদ্ধি করা যায় না। ফলে এক সময় উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। এছাড়া খনিজক্ষেত্রে খনির গভীরতা যত বৃদ্ধি পায় উপকরণ নিয়োগ অপেক্ষা এর উৎপাদন তত কম হয়। তাই খনিজক্ষেত্রেও এ বিধিটি কার্যকর হয়। তাছাড়া মৎস্য ও বনজ সম্পদসহ প্রায় সব ক্ষেত্রেই এ বিধিটি কার্যকর হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।