উদ্দীপকের বিধিটি কি। শুধু কৃষিক্ষেত্রেই প্রযোজ্য? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্র ছাড়াও প্রায় সকল ক্ষেত্রেই কার্যকর হয়।উৎপাদনের উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন অনেক সময় ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদনও ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন বৃদ্ধির এ সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে এক একক শ্রম নিয়োগ থেকে প্রান্তিক উৎপাদন ৩০ একক। শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩, ও ৪ একক করলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ২৫, ২০ ও ১৫ একক। অর্থাৎ উপকরণ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে প্রতিফলিত করে।শিল্পক্ষেত্রে উৎপাদনের প্রথম দিকে উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বেশি হারে বৃদ্ধি পায়। কারখানায় আয়তন সীমাহীনভাবে বৃদ্ধি করা যায় না। ফলে এক সময় উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। এছাড়া খনিজক্ষেত্রে খনির গভীরতা যত বৃদ্ধি পায় উপকরণ নিয়োগ অপেক্ষা এর উৎপাদন তত কম হয়। তাই খনিজক্ষেত্রেও এ বিধিটি কার্যকর হয়। তাছাড়া মৎস্য ও বনজ সম্পদসহ প্রায় সব ক্ষেত্রেই এ বিধিটি কার্যকর হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিধিটি কি। শুধু কৃষিক্ষেত্রেই প্রযোজ্য? বিশ্লেষণ করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর