শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মানসমূহ দ্বারা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো।

উত্তর: প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ। উদ্দীপকে মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় মোট উৎপাদন করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো: শ্রম (L) (G) মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ১ ৬ ৬ ২ ১১ ৫ ৩ ১৫ ৪ ৪ ১৮ ৩ ৫ ১৯ ১ চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩, ৪ এবং ৫ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৬, ৫, ৪, ৩ ও ১ একক হয়। ফলে প্রাপ্ত বিন্দুগুলো যথাক্রমে a, b, c, d ও e। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের মানসমূহ দ্বারা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো।

উদ্দীপক

জনাব সালমানের উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ- উৎপাদন সম্পর্ক নিম্নরূপ- শ্রম (L) পুঁজি (K) মোট উৎপাদন (TP) 1 1000 6 2 1000 11 3 1000 15 4 1000 18 5 1000 19

নটরডেম কলেজ · 2024

উত্তর

কোনো দ্রব্যের উৎপাদন অতিরিক্ত এক একক বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।

উত্তর

স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে পরিবর্তন না হলেও পরিবর্তনীয় ব্যয় উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হয়। স্বল্পকালে ফার্ম স্থির উপকরণের জন্য যে ব্যয় বহন করে তা স্থির ব্যয়। আর উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে যে ব্যয় পরিবর্তন হয় তা অরিবর্তনীয় ব্যয়। দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না। কিন্তু স্বল্প ও দীর্ঘ উভয় সময়েই পরিবর্তনীয় ব্যয় বিদ্যমান থাকে।

উত্তর

প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ। উদ্দীপকে মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় মোট উৎপাদন করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো: শ্রম (L) (G) মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন ১ ৬ ৬ ২ ১১ ৫ ৩ ১৫ ৪ ৪ ১৮ ৩ ৫ ১৯ ১ চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩, ৪ এবং ৫ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৬, ৫, ৪, ৩ ও ১ একক হয়। ফলে প্রাপ্ত বিন্দুগুলো যথাক্রমে a, b, c, d ও e। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।

উত্তর

সালমানের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তন করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এসময় প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তবে উৎপাদনের সব ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। উদ্দীপকে জনাব সালমান ১ একক শ্রম এবং ১০০০ একক পুঁজি নিয়োগ করেন। ফলে প্রান্তিক উৎপাদনের পরিমাণ ৬ একক। পুঁজির পরমিাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়িয়ে ২, ৩, ৪ ও ৫ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৫, ৪, ৩ ও ১ একক হয়। অর্থাৎ শ্রম নিয়োগ বাড়ালে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। তাই এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তবে অনেক সময় এ বিধির ব্যতিক্রম লক্ষ করা যায়। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উপকরণ নিয়োগ বাড়ালে প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পায়। আবার আধুনিক চাষপদ্ধতি বা উন্নত যন্ত্রপাতি নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও জমির আয়তন বৃদ্ধি বা উর্বরতা শক্তি বাড়ানো, শ্রমের দক্ষতা বৃদ্ধি ও অন্যান্য উপকরণের পরিবর্তন ঘটানো হলে উৎপাদন হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়। তাই এ সময়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।