সালমানের উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর উৎপাদন বিধিটির ব্যতিক্রমসমূহ আলোচনা করো।
উত্তর: সালমানের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তন করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এসময় প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তবে উৎপাদনের সব ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। উদ্দীপকে জনাব সালমান ১ একক শ্রম এবং ১০০০ একক পুঁজি নিয়োগ করেন। ফলে প্রান্তিক উৎপাদনের পরিমাণ ৬ একক। পুঁজির পরমিাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়িয়ে ২, ৩, ৪ ও ৫ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৫, ৪, ৩ ও ১ একক হয়। অর্থাৎ শ্রম নিয়োগ বাড়ালে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। তাই এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তবে অনেক সময় এ বিধির ব্যতিক্রম লক্ষ করা যায়। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উপকরণ নিয়োগ বাড়ালে প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পায়। আবার আধুনিক চাষপদ্ধতি বা উন্নত যন্ত্রপাতি নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও জমির আয়তন বৃদ্ধি বা উর্বরতা শক্তি বাড়ানো, শ্রমের দক্ষতা বৃদ্ধি ও অন্যান্য উপকরণের পরিবর্তন ঘটানো হলে উৎপাদন হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়। তাই এ সময়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সালমানের উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর উৎপাদন বিধিটির ব্যতিক…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর