উদ্দীপকের আলোকে খামারের মোট উৎপাদন রেখা অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করা যায়। উৎপাদন ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগ করা হয়। ফলে যে পরিমাণ দ্রব্য পাওয়া যায় তাই মোট উৎপাদন। মোট উৎপাদনকে TP দ্বারা প্রকাশ করা হয়। উদ্দীপকের প্রান্তিক উৎপাদন থেকে মোট উৎপাদন নির্ণয় করে TP রেখা অঙ্কন করা হলো: শ্রম (জন) মূলধন প্রান্তিক উৎপাদন (MP) মণ মোট উৎপাদন (TP) মণ ১ ৫০০০ ১২ ১২ ২ ৫০০০ ১০ ২২ ৩ ৫০০০ ৮ ৩০ ৪ ৫০০০ ৬ ৩৬ চিত্র: মোট উৎপাদন রেখা- চিত্রে ভূমি অক্ষে শ্রম (L) এবং লম্ব অক্ষে মোট (TP) উৎপাদন দেখানো হয়েছে। শ্রম ১ জন নিয়োগে মোট উৎপাদন ১২ মণ, যা চিত্রে বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর শ্রম নিয়োগ ২, ৩ ও ৪ জন হলে মোট উৎপাদন হয়। যথাক্রমে ২২, ৩০ ও ৩৬ মণ। এগুলো চিত্রে যথাক্রমে b, c ও এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় তাই TP রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খামারের মোট উৎপাদন রেখা অঙ্কন করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর