উদ্দীপকে উল্লিখিত বিধিটি কী এবং এ বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। উপকরণ নিয়োগ অপেক্ষা মোট উৎপাদন কম হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন কম হারে বৃদ্ধি পাওয়ার এই প্রবণতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের উৎপাদনের অন্যান্য উপকরণ ও মূলধন স্থির রেখে শ্রম উপকরণ বৃদ্ধি করা হয়েছে। ফলে শ্রম নিয়োগ ১ জন হলে প্রান্তিক উৎপাদন হয় ১২ মণ। একইভাবে শ্রম নিয়োগ ২, ৩ ও ৪ জন হলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১০, ৮ ও ৬ মণ। ফলে মোট উৎপাদন ১২ মণ থেকে বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২২, ৩০ ও ৩৬ মণ হয়। এখানে দেখা যায় শ্রম উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমেছে। ফলে মোট উৎপাদন উপকরণ নিয়োগ অপেক্ষা কম হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। কৃষিক্ষেত্রে ও বিধিটি বিশেষভাবে প্রযোজ্য। ভূমির যোগান সীমাবদ্ধ ও ভূমির উর্বরা শক্তি সীমিত থাকে। ফলে কৃষিক্ষেত্রে উপকরণ নিয়োগ অনুপাতে মোট উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। ফলে এ বিধিটি কৃষিক্ষেত্রে কার্যকর হয়। এছাড়া শিল্পক্ষেত্রে একটি সময় পর কারখানার আয়তন বৃদ্ধি করতে না পারলে উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধি পায় না। ফলে এ বিধিটি তখন শিল্পক্ষেত্রেও কার্যকর হয়। আবার, খনির গভীরতা যত বেশি হয় এর উৎপাদন ব্যয় ততো বাড়ে। ফলে খনিজ ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকারিতা দেখা দেয়। এছাড়া মৎস্য ও বনজ সম্পদ ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা লক্ষ করা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিধিটি কী এবং এ বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর