উদ্দীপকের মানসমূহ দ্বারা TC রেখা অঙ্কন করো।
উত্তর: উৎপাদনের পরমিাণ ও মোট ব্যয় থেকে TC রেখা অঙ্কন করা হয়। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যেসব ব্যয় হয় সেগুলোর সমষ্টিই হলো মোট ব্যয়। অর্থাৎ স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টিই হলো মোট ব্যয়। স্বল্পকালে উৎপাদন ব্যবস্থায় মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় যোগ করে মোট খরচ পাওয়া যায়। উদ্দীপকে মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। নিচে মোট ব্যয় নির্ণয় করে চিত্র অঙ্কন করা হলো- মোট ব্যয় সূচি উৎপাদন (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) মোট ব্যয় (TC = TFC + TVC) ১ ৮ ৫ ১৩ ২ ৮ ৮ ১৬ ৩ ৮ ৯ ১৭ ৪ ৮ ২০ ২৮ ৫ ৮ ৪০ ৪৮ চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে মোট ব্যয় দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন ১, ২, ৩, ৪ ও ৫ একক হয় তখন মোট ব্যয় যথাক্রমে ১৩, ১৬, ১৭, ২৮ ও ৪৮ একক। এগুলো চিত্রে a, b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন a, b, c, d ও e বিন্দু যোগ করে মোট ব্যয় (TC) রেখা পাওয়া যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মানসমূহ দ্বারা TC রেখা অঙ্কন করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর