উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? চিত্রসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। মোট উৎপাদনের বৃদ্ধি যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা কম হয়, তাহলে তা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের প্রদত্ত সূচির আলোকে 'গ' উত্তরের প্রান্তিক উৎপাদন সূচির প্রেক্ষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো— চিত্রে ভূমি অক্ষে শ্ৰম নিয়োগ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০, ২০ ও ১০ একক হয়। ফলে a, b, c ও d বিন্দু পাওয়া যায়। প্রাপ্ত a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা MP পাওয়া যায়। রেখাটি বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। কারণ শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রান্তিক উৎপাদন রেখাটিও নিম্নগামী হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের তথ্য উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? চিত্রসহ বিশ্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর