উদ্দীপকে ফার্মের গড় ব্যয় ৫ টাকা হ্রাস পেলে মুনাফার উপর কি কি প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: গড় খরচ ৫ টাকা হ্রাস পেলে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে। ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে ফার্মের মুনাফা পাওয়া যায়। অর্থাৎ ফার্মের মুনাফা=মোট আয়-মোট ব্যয়। এক্ষেত্রে মোট ব্যয়ের চেয়ে মোট আয় বেশি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে । এক্ষেত্রে গড় ব্যয় দামে চেয়ে কম হয়। অর্থাৎ P>AC হয়।উদ্দীপকে চিত্রে গড় খরচ ৫ একক হলে AC রেখা AR রেখার নিচে অবস্থান করবে। ফলে ফার্মের গড় ব্যয় দামে চেয়ে কম হবে। তাই ফার্ম এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো :চিত্রে 'e [গণিত] বিন্দু হলো ভারসাম্য বিন্দু। 'e [গণিত] বিন্দুতে ফার্মের ভারসাম্য উৎপাদন Q=500,দাম P=10 এবং গড় ব্যয় AC=5।সুতরাং, ফার্মের মুনাফা =TR-TC =P×Q-AC×Q =10×500-5×500 =5000-2500 =2500সুতরাং ফার্মের মুনাফা =২৫০০ হবে। গড় খরচ ১০ থেকে ৫ হাওয়ায় ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। আর্থাৎ এখানে AC রেখা AR রেখার নিচে অবস্থান করায় ফার্মের মোট ব্যয় অপেক্ষা মোট আয় বেশি হয়। তাই ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফার্মের গড় ব্যয় ৫ টাকা হ্রাস পেলে মুনাফার উপর কি কি প্রভাব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর