উদ্দীপক হতে গড় আয় ও প্রান্তিক আয় নির্ণয়ের মাধ্যমে রেখা দুটি অঙ্কন করো। এটি কোন বাজারের সাথে সম্পর্কিত বলে তুমি মনে করো?
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক আয় ও গড় আয় রেখাটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রির ফলে যে আয় পাওয়া যায় তাই প্রান্তিক আয়। আবার, কোনো দ্রব্যের একক প্রতি আয়কে গড় আয় বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতি একক দ্রব্যের দাম একই হয় বলে গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতায় P = AR = MR হয় এবং তা ভূমি অক্ষের সমান্তরাল হয় । উদ্দীপকে প্রতি একক দ্রব্য বিক্রয়ে দাম ১০ টাকা অর্থাৎ স্থির। ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় সমান হারে বৃদ্ধি পাবে। তাই গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হবে। অর্থাৎ তা ১০ টাকা হবে । নিচে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন করা হলো- চিত্রে প্রান্তিক আয় (MR) রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে প্রান্তিক আয় স্থির । প্রতি এককে প্রান্তিক আয় ৮ টাকা হওয়ায় গড় আয়ও ৮ টাকা। ফলে প্রান্তিক আয় (MR) ও গড় আয় (AR) একই রেখা দ্বারা নির্দেশিত হয়। অতএব, আমরা বলতে পারি যে, প্রান্তিক আয় রেখাটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে গড় আয় ও প্রান্তিক আয় নির্ণয়ের মাধ্যমে রেখা দুটি অঙ্…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর