উদ্দীপকে উল্লিখিত তথ্য উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদান বিধি কার্যকর হয়েছে। উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ অপরিবর্তিত রেখা কোনো নির্দিষ্ট উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। মোট উৎপাদনের বৃদ্ধি যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা কম হয় তাহলে তা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যায়। উদ্দীপকের শ্রমের নিয়োগ ও মোট উৎপাদন সাপেক্ষে নিচে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করা হলো :চিত্রে ভূমি অক্ষে শ্রব নিয়োগ এবং লম্বা অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪, ৬, ৪ ও ৩ একক হয়। অর্থাৎ শ্রম নিয়োগের প্রথমদিকে মোট উৎপাদন ক্রমবদ্যমান হারে বেড়েছে কিন্তু পরবর্তীতে ক্রমহ্রাসমান হার বৃদ্ধি পেয়েছে । ফলে প্রান্তিক উৎপাদন রেখাটি প্রথমে ঊর্ধ্বগামী এবং পরবর্তীতে নিম্নগামী হয়েছে। সুতরাং বলা যায় য, উদ্দীপকের তথ্য উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তথ্য উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে? চিত্রের সাহা…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর