উদ্দীপকের আলোকে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন কর এবং বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করা।
উত্তর: গড় আয় ও প্রান্তিক আয় রেখার অবস্থান থেকে বাজারের প্রকৃতি জানা যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় পায় তা গড় আয়। আর দ্রব্যের অতিরিক্ত একক বিক্রয় থেকে যে আয় পাওয়া যায় তা প্রান্তিক আয়। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয় বাড়াতে হলে দাম কমাতে হয় । তাই প্রান্তিক আয় ও গড় আয় দুটোই হ্রাস পায়। কিন্তু প্রান্তিক আয় গড় আয়ের চেয়ে অধিক হারে হ্রাস পায়। উদ্দীপকে আলোকে গড় আয় ও প্রান্তিক আয় পরিমাপ করে চিত্র অঙ্কন করা হলো : চিত্র: গড় আয় ও প্রান্তিক আয় রেখা চিত্রে ভূমি অক্ষে দ্রব্য বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় আয় ও প্রান্তিক আয় পরিমাপ করা হয়েছে। উদ্দীপকের আলোকে প্রাপ্ত গড় আয় ও প্রান্তিক আয় রেখা হলো যথাক্রমে AR ও MR। চিত্রে বিক্রয় বৃদ্ধিতে AR ও MR উভয় হ্রাস পেয়েছে। কিন্তু MR অধিক হারে হ্রাস পাওয়ায় রেখাটি AR রেখার নিচে অবস্থান করেছে।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের বাজারটি অপূর্ন প্রতিযোগিতামূলক বাজার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন কর এবং বাজারের প…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর