উদ্দীপকে IQ2 এবং IQ3 নির্দেশিত উৎপাদনের পরিমাণ যথাক্রমে ৭০ এবং ১২০ হলে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে IQ2 এবং IQ3 নির্দেশিত উৎপাদনের পরিমাণ যথাক্রমে ৭০ এবং ১২০ হলে ক্রমবর্ধ্মান মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর হবে। উৎপাদনে সকল উপকরণ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি ওই নির্দিষ্ট হারে অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ এ ক্ষেত্রে উপকরণ নিয়োগের তুলনা উৎপাদন বেশি হারে বাড়ে। উদ্দীপকে IQ₂ এবং IQ3 কে যদি যথাক্রমে 70 এবং 120 করা হয়। তাহলে এটি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করবে। নিচে বিষয়টি চিত্রের মাধ্যমে দেখানো হলো- প্রদত্ত চিত্রে ভূমি অক্ষে শ্রম L ও লম্ব অক্ষে মূলধন K উপকরণ পরিমাপ করা হয়েছে। চিত্রে IQ1, IQ2 ও IQ3 এ তিনটি সম উৎপাদন রেখা দেখানো হয়েছে যা যথাক্রমে ৩০, ৭০, ও ১২০ একক উৎপাদন রেখা নির্দেশ করে। EP হলো উৎপাদন সম্প্রসারণ পথ যা ব্যবহৃত উপকরণ গুলোর মধ্যে আনুপাতিক সম্পর্ক প্রকাশ করে। চিত্রে দেখা যায় L ও K নির্দিষ্ট অনুপাতে বাড়ানোর প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৭০-৩০=৪০ ও ১২০ - ৭০ = ৫০ একক করে অর্থাৎ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। অথাৎ, IQ2 ও IQ3 পরিবর্তনের ফলে এখানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা প্রকাশ করেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে IQ2 এবং IQ3 নির্দেশিত উৎপাদনের পরিমাণ যথাক্রমে ৭০ এবং ১২০ …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর