উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন বিধিটি ব্যাখ্যাপূর্বক কৃষিক্ষেত্রে এর প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে উৎপাদন বিধিটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মোট প্রান্তিক উৎপাদন বিধি বলে। আবার উৎপাদন উপকরনের এক একক বৃদ্ধির ফলে মোট ভ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন বিধি বলে। এক্ষেত্রে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তন করা হয়। তাই উপকরন বৃদ্ধির সাথে মোট ভ ক্রমহ্রাসমান হারে বাড়ে। উদ্দীপকে করিম একজন কৃষক। তিনি ৫ একর জমিতে প্রথম বছর দশ হাজার টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে ২০০ কেজি মাল্টা উৎপাদন করেন। লাভজনক হওয়ায় পরবর্তি তিন বছর যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা ও ৪০ হাজার টাকার শ্রম ও মূল্ধন নয়োগ করে যথাক্রমে ৩৫০,৪৫০ ও ৫০০ কেজি মাল্টা উৎপাদন করে। এসময় জমির পরিমাণ স্থির ছিল। এক্ষেত্রে তার মাল্টার উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। সুতরাং ক্রমহ্রাসমান হারে বাড়ে। সুতরাং ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির অনুরূপ। কৃষি ক্ষেত্রে সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। কারণ কৃষি ক্ষেত্রে ভূমির পরিমাণ সাধারণত স্থির থাকে। এই সময় শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এটি একসময় সর্বোচ্চ হয় এবং তখন প্রান্তিক উৎপাদন কমতে থাকে ও শূন্য হয়ে যায়। সুতরাং উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন বিধিটি ব্যাখ্যাপূর্বক কৃষিক্ষে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর