পোশাক কারখানাটিতে কি শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে? কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পোশাক কারখানাটিতে শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে না। অন্যান্য উপকরণ স্থির থাকা অবস্থায় শ্রমের নিয়োগ এক একক বৃদ্ধির সাপেক্ষে উৎপাদন যতটুকু বাড়বে তা হলো শ্রমের প্রান্তিক উৎপাদন। অর্থাৎ অতিরিক্ত এক শ্রমের উৎপাদনই প্রান্তিক উৎপাদন। উদ্দীপকে একটি পোশাক কারখানায় ব্যবহৃত উপকরণ উৎপাদনের তথ্য দেয়া আছে। কর্মী ৫০ একক , মেশিন ১০ একক বৃদ্ধির প্রেক্ষিতে উৎপাদন ২০০একক করে বৃদ্ধি পেয়েছে। কর্মী ও সেলাই মেশিন উভয়ের পরিবর্তনে উৎপাদন বেড়েছে বলে এখন পাবে শ্রমের প্রান্তিক উৎপাদন বের করা যাবে না। কোন দ্রব্যের প্রান্তিক উৎপাদন তখনই নির্ণয় করা যায়, যখন অন্যান্য উপকরণ স্থির থাকে। কিন্তু দুই বা ততোধিক উপকরণ পরিবর্তনশীল হলে সবগুলোই উৎপাদনে অবদান রাখে বলে আলাদাভাবে কোন উপকরণের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যায় না। তাই শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
পোশাক কারখানাটিতে কি শ্রমের প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যাবে? কেন? …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর