উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন বিধির সাথে সংগতিপূর্ণ। প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কনপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :উৎপাদনে অন্যান্য উপকরণ স্থির রেখে নির্দিষ্ট একটি উপকরণ বৃদ্ধি করা হলে উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদনের বৃদ্ধির হার উপকরণ নিয়োগের অপেক্ষা কম হলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উদ্দীপকের তথ্যের আলোকে 'গ' নং এবং সূচিত তথ্য থেকে প্রান্তিক উৎপাদন রেখা নিম্নরূপ:চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশিত হয়েছে। চিত্রে ১ একক শ্রম ব্যয়ের প্রান্তিক উৎপাদন ৬০ একক। এটি a বিন্দু দ্বারা নির্দেশিত। অনুরূপভাবে শ্রম ব্যয় ২, ৩ ও ৪ একক করা হলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৪০, ২০ ও ১০ একক মণ হয়। যা চিত্রে b, c, ও d বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, ও d বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন MP রেখা পাওয়া যায়। এক একক শ্রম নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন হয় ৬০ একক। শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন বিধির সাথে সংগতিপূর্ণ। প্রান্তিক উৎপাদ…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর