যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশলের পরিবর্তন করা হয় তবে উদ্দীপকের বিধিটি কার্যকর হবে কিনা বিশ্লেষণ কর।
উত্তর: সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশল পরিবর্তন করা হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে শুধু পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন করে উৎপাদনের পরিবর্তন ঘটানো হয়। এ বিধিতে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা মোট উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। কিন্তু উপকরণসমূহ স্থির অবস্থায় উৎপাদন কলাকৌশল পরিবর্তন করলে উপকরণের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। ফলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অকার্যকর হবে। উদ্দীপকের সূচিতে শ্রম ও মূলধন পরিবর্তনশীল উপকরণ। এছাড়া ও অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রয়েছে। এ অবস্থায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। কিন্তু সকল উপকরণ স্থির ধরে শুধু উৎপাদন কলাকৌশল পরিবর্তন করলে এ বিধিটি কার্যকর হবে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশলের পরিবর্তন করা হয় তবে উদ্…
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর