উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে কোন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে- তা ব্যাখ্যা কর।
উত্তর: 'গ' নং এর সুচির আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলোঃ- চিত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদন বৃদ্ধির হার উপকরণ নিয়োগ বৃদ্ধির তুলনায় কম হলে তাকে ক্রমবরাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। যখন শ্রম ব্যয়ের পরিমাণ ১০০০ টাকা তখন প্রান্তিক উৎপাদন ১০ মণ। যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে শ্রম ব্যয়ের পরিমাণ যখন ২০০০, ৩০০০ ও ৪০০০ টাকা তখন প্রান্তিক উৎপাদন যথাক্রমে ১২, ১০ ও ৮ মণ। যা b, c d বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। উক্ত রেখায় দেখা যায়, শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে প্রথমে মোট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন ও বৃদ্ধি পায়। পরবর্তীতে শ্রম নিয়োগ বৃদ্ধি পেলেও মোট উৎপাদন কমহারে বৃদ্ধি পায়, ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। ফলে প্রান্তিক উৎপাদন রেখা বাম থেকে নিম্নগামী হয়। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে কোন প্রান্তিক উৎপাদন ব…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর