শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক থেকে গড় ব্যয় (AC) রেখা অঙ্কন করো ।

উত্তর: মোট ব্যয় থেকে গড় ব্যয় নির্ণয় করে গড় ব্যয় রেখা অঙ্কন করা যায় । কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে অর্থ ব্যয় হয় তা গড় ব্যয় । মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া থাকলে মোট ব্যয় নির্ণয় করে গড় ব্যয় হিসাব করা যায়। উদ্দীপকে দ্রব্যের একক, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। নিচে গড় ব্যয় সূচি তৈরি করে গড় ব্যয় রেখা অঙ্কন করা হলো: দ্রব্যের একক (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনীয় ব্যয়(TVC) গড় ব্যয়AC = (TFC+TVC)/Q ১ ২০০ ৬০ ২৬০ ২ ২০০ ১০০ ১৫০ ৩ ২০০ ২৬০ ১৫৩ ৪ ২০০ ৫০০ ১৭৫ চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের একক এবং লম্ব অক্ষে গড় ব্যয় পরিমাপ করা হয়েছে । দ্রব্যের বিভিন্ন একক ও গড় ব্যয় নির্দেশক বিন্দু a, b, c ও d। এখন বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত AC রেখাই হলো গড় ব্যয় রেখা।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক থেকে গড় ব্যয় (AC) রেখা অঙ্কন করো ।

উদ্দীপক

দ্রব্যের একক (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) ১ ২০০ ৬০ ২ ২০০ ১০০ ৩ ২০০ ২৬০ ৪ ২০০ ৫০০

Sylhet · 2022

উত্তর

উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয় পরিবর্তনশীল তা পরিবর্তনীয় ব্যয়।

উত্তর

দীর্ঘকালে সমস্ত ব্যয়ই পরিবর্তনশীল ব্যয় । দীর্ঘকালে উৎপাদক চাইলে তার ফার্মের আকার-আকৃতি বা প্রযুক্তিগত পরিবর্তন ঘটাতে পারেন। ফলে কোন ব্যয়ই আর স্থির থাকে না। স্বল্পকালে উৎপাদক তার ইচ্ছামতো উপকরণ বিনিয়োগ বা পরিবর্তন করতে পারে না। কিন্তু দীর্ঘকালে তার পক্ষে এটা সম্ভব এবং দীর্ঘকালে চাইলে ফার্ম বন্ধ করে দেওয়াও সম্ভব, যা স্বল্পকালে সম্ভব না। আর এসব কারণে দীর্ঘকালে ফার্মে স্থির ব্যয় থাকে না ।

উত্তর

মোট ব্যয় থেকে গড় ব্যয় নির্ণয় করে গড় ব্যয় রেখা অঙ্কন করা যায় । কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে অর্থ ব্যয় হয় তা গড় ব্যয় । মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া থাকলে মোট ব্যয় নির্ণয় করে গড় ব্যয় হিসাব করা যায়। উদ্দীপকে দ্রব্যের একক, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। নিচে গড় ব্যয় সূচি তৈরি করে গড় ব্যয় রেখা অঙ্কন করা হলো: দ্রব্যের একক (Q) মোট স্থির ব্যয় (TFC) মোট পরিবর্তনীয় ব্যয়(TVC) গড় ব্যয়AC = (TFC+TVC)/Q ১ ২০০ ৬০ ২৬০ ২ ২০০ ১০০ ১৫০ ৩ ২০০ ২৬০ ১৫৩ ৪ ২০০ ৫০০ ১৭৫ চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের একক এবং লম্ব অক্ষে গড় ব্যয় পরিমাপ করা হয়েছে । দ্রব্যের বিভিন্ন একক ও গড় ব্যয় নির্দেশক বিন্দু a, b, c ও d। এখন বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত AC রেখাই হলো গড় ব্যয় রেখা।

উত্তর

উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান থাকে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়। আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয় । উদ্দীপকে দ্রব্যের একক, মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। প্রদত্ত তথ্য ব্যবহার করে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় হিসাব করা হয়েছে। দ্রব্যের একক (Q) মোট ব্যয় TC=TFC+TVC গড় ব্যয় (AC) প্রান্তিক ব্যয় (MC) ১ ২৬০ ২৬০ ২৬০ ২ ৩০০ ১৫০ ৪০ ৩ ৪৬০ ১৫৩ ১৬০ ৪ ৭০০ ১৭৫ ২৪০ উপরোক্ত তথ্যের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করা হলো। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। MC ও AC দ্বারা প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। এক্ষেত্রে প্রান্তিক ব্যয় অধিক কমায় AC > MC হয়। উৎপাদনের পরিমাণ বাড়ালে এক পর্যায়ে AC ও MC সমান হয়। এসময় MC রেখা AC রেখাকে নিচের দিক থেকে ছেদ করে। এরপরও উৎপাদন বাড়ালে AC ও MC উভয়ই বাড়ে । কিন্তু MC অধিক বৃদ্ধি পাওয়ায় MC> AC হয় ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।