শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক হতে গড় খরচ (AC) সূচি তৈরি করো।

উত্তর: উৎপাদনের পরিমাণ ও মোট ব্যয় থেকে গড় ব্যয় নির্ণয় (AC) করা যায়। কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় । অর্থাৎ গড় ব্যয় = মোট ব্যয় ÷ মোট উৎপাদনের পরিমাণ। উদ্দীপকে উৎপাদন পরিমাণ (Q), মোট স্থির ব্যয় (TFC) ও মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) দেওয়া আছে। প্রথমেই মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় যোগ করে মোট ব্যয় (TC) নির্ণয় করতে হবে। তারপর মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় (AC) পাওয়া যাবে। নিচে গড় ব্যয় নির্ণয় করে সূচিতে দেখানো হলো-

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক হতে গড় খরচ (AC) সূচি তৈরি করো।

উদ্দীপক

উৎপাদনের পরিমান (Q) মোট স্থির ব্যায় (TFC) মোট পরিবর্তনীয় ব্যায় (TVC) 1 6 4 2 6 10 3 6 15 4 6 22 5 6 34

Barisal · 2022

উত্তর

কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।

উত্তর

শ্রমিকের জীবনীশক্তি যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে তাই শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ । শ্রম ক্ষণস্থায়ী হওয়ায় শ্রমকে সঞ্চয় করা যায় না। যে সময়টি অবহেলায় বা অন্য যেকোনোভাবে অতিবাহিত হয় তা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া শ্রম একটি গতিশীল উপাদান। শ্রম বিক্রির জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। অর্থাৎ শ্ৰম সক্রিয় উপকরণ বলে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় ।

উত্তর

উৎপাদনের পরিমাণ ও মোট ব্যয় থেকে গড় ব্যয় নির্ণয় (AC) করা যায়। কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় । অর্থাৎ গড় ব্যয় = মোট ব্যয় ÷ মোট উৎপাদনের পরিমাণ। উদ্দীপকে উৎপাদন পরিমাণ (Q), মোট স্থির ব্যয় (TFC) ও মোট পরিবর্তনীয় ব্যয় (TVC) দেওয়া আছে। প্রথমেই মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় যোগ করে মোট ব্যয় (TC) নির্ণয় করতে হবে। তারপর মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় (AC) পাওয়া যাবে। নিচে গড় ব্যয় নির্ণয় করে সূচিতে দেখানো হলো-

উত্তর

গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হয় ৷ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে । গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয় । আবার কখনো সমান হয়। আবার গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয় । উদ্দীপকে উৎপাদনের পরিমাণ ও মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। 'গ' হতে আমরা মোট ব্যয় ও গড় ব্যয় পাই। এখন প্রান্তিক ব্যয় নির্ণয় করে সূচিতে দেখানো হলো। উৎপাদনের পরিমাণ (Q) মোট ব্যয় (TC) গড় ব্যয় (AC) প্রান্তিক ব্যয় (MC) 1 10 10 10 2 16 8 6 3 21 7 5 4 28 7 7 5 40 8 12 উপরোক্ত তথ্যের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করে AC = MC দেখানো হলো। চিত্রে, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। MC ও AC দ্বারা যথাক্রমে প্রান্তিক ও গড় ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। কিন্তু MC অধিক হ্রাস পাওয়ায় AC > MC হয়। উৎপাদনের পরিমাণ বেড়ে 7 একক হলে AC ও MC সমান হয় ৷ তাই MC রেখা AC রেখাকে ছেদ করে। এরপর MC > AC হয়ে যায়। সুতরাং বলা যায়, AC যখন সর্বনিম্ন হয় তখন AC = MC হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।