উদ্দীপকের আলোকে প্রান্তিক খরচ (MC) রেখা অঙ্কন করো এবং কোন উৎপাদন স্তরে AC = MC তা নির্ণয় করো।
উত্তর: গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হয় ৷ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে । গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয় । আবার কখনো সমান হয়। আবার গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয় । উদ্দীপকে উৎপাদনের পরিমাণ ও মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। 'গ' হতে আমরা মোট ব্যয় ও গড় ব্যয় পাই। এখন প্রান্তিক ব্যয় নির্ণয় করে সূচিতে দেখানো হলো। উৎপাদনের পরিমাণ (Q) মোট ব্যয় (TC) গড় ব্যয় (AC) প্রান্তিক ব্যয় (MC) 1 10 10 10 2 16 8 6 3 21 7 5 4 28 7 7 5 40 8 12 উপরোক্ত তথ্যের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করে AC = MC দেখানো হলো। চিত্রে, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। MC ও AC দ্বারা যথাক্রমে প্রান্তিক ও গড় ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। কিন্তু MC অধিক হ্রাস পাওয়ায় AC > MC হয়। উৎপাদনের পরিমাণ বেড়ে 7 একক হলে AC ও MC সমান হয় ৷ তাই MC রেখা AC রেখাকে ছেদ করে। এরপর MC > AC হয়ে যায়। সুতরাং বলা যায়, AC যখন সর্বনিম্ন হয় তখন AC = MC হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রান্তিক খরচ (MC) রেখা অঙ্কন করো এবং কোন উৎপাদন স্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর