উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন (MP) রেখাটি উৎপাদনের কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ । উৎপাদনের উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন অনেক সময় ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদন ও ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন বৃদ্ধির এ সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এক্ষেত্রে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণের নিয়োগ বাড়ানো হয় । উদ্দীপকে জমি ও মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রম নিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। এক একক শ্রম নিয়োগ থেকে মোট উৎপাদন ৪০ কেজি । শ্রম নিয়োগ বাড়িয়ে ২, ৩, ও ৪ একক করলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৩০, ২০ ও ১০ একক। অর্থাৎ উপকরণ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পেয়েছে। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে প্রতিফলিত করে । ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হলে উপকরণ বৃদ্ধির সাথে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। অর্থাৎ উপকরণ বাড়ালে প্রান্তিক উৎপাদন কমে যায়। তাই উপকরণ নিয়োগ ও প্রান্তিক উৎপাদন নির্দেশক বিন্দুগুলো থেকে রেখা অঙ্কন করলে তা বাম থেকে ডানদিকে নিম্নগামী হবে। উদ্দীপক থেকে 'গ' নং এ প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখাটি তেমনিভাবে ডানদিকে নিম্নগামী হয়েছে। সুতরাং বলা যায়, প্রান্তিক উৎপাদন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন (MP) রেখাটি উৎপাদনের কোন বিধি…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর