উদ্দীপকের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন কর।
উত্তর: চাহিদা সূচির জ্যামিতিক রূপকে চাহিদা রেখা বলে। চাহিদা ও দাম এরা পরস্পর বিপরীতমুখী অবস্থান করে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আর চাহিদাও দামের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান তা যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে চাহিদা রেখা বলে। চাহিদা রেখা স্বভাবত ও বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ নির্দেশক বিন্দুগুলো যোগ করলে এ রেখা পাওয়া যায়। নিম্নে উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অংকন করা হলোঃ- চিত্রঃ চাহিদা রেখা চিত্রে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও দ্রব্যের দাম লম্ব অক্ষে নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় যে, দ্রব্যের দাম যখন ৬ টাকা চাহিদার পরিমাণ তখন ২০ একক যা A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার দাম যখন বেড়ে ১০ ও ১২ টাকা হয়েছে। চাহিদার পরিমাণ তখন কমে যথাক্রমে ১৬ ও ১২ একক হয়েছে। যা, B ও C বিন্দু দ্বারা চিহ্নিত। এখন A, B ও C বিন্দু যোগ কবে যে DD [গণিত] রেখা পাওয়া যায় তাই হলো চাহিদা রেখা। এই DD [গণিত] রেখাটিই হলো প্রদত্ত সূচির আলোকে পাওয়া চাহিদা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর