উদ্দীপকের B এবং C বিন্দু বিবেচনা করে দ্রব্যটির প্রকৃতির ওপর মন্তব্য কর।
উত্তর: দ্রব্যের প্রকৃতি জানতে হলে দ্রব্যের দামের সাথে চাহিদা পরিবর্তনের মাত্রা বা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানতে হয়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে সে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায়। দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় তাহলে এই পরিবর্তনের যে অনুপাত হয় তা স্থিতিস্থাপক চাহিদা। এই স্থিতিস্থাপকতা যদি নির্ণয় করা যায় তাহলে সে অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা স্বম্ভব। সাধারণত স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান ১ এর চেয়ে বেশি হয়। দেওয়া আছে, B বিন্দুতে, দাম = ১০ টাকা চাহিদার পরিমাণ = ১৬ একক C বিন্দুতে, দাম = ১২ টাকা চাহিদার পরিমাণ = ১২ একক আবার, △Q = ১২ - ১৬ = - 8 △P = ১২ - ১০ = ২ আমরা জানি, দাম স্থিতিস্থাপকতা [গণিত] = - ১.২৫ [ঋণাত্নক চিহ্ন বাদ দিয়ে] এখানে দ্রব্যের স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে সামান্য বেশি। দ্রব্যের স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতির ভিন্নতা প্রকাশ পায়। তাই সে অনুযায়ী, এই দ্রব্যের স্থিতিস্থাপকতার মান এককের চেয়ে বেশি হওয়ায়, এটি একটি স্থিতিস্থাপক দ্রব্য হিসেবে বিবেচনা করা যায়। উদ্দীপকের B ও C বিন্দু বিবেচনায় স্থিতিস্থাপকতার মান Ed > ১.২৫। সুতরাং দ্রব্যটি স্থিতিস্থাপক দ্রব্য।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের B এবং C বিন্দু বিবেচনা করে দ্রব্যটির প্রকৃতির ওপর মন্তব্য…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর