উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) অঙ্কন কর এবং রেখাটির আকৃতির উপর মন্তব্য কর।
উত্তর: কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকেই গড় ব্যয় বলা হয়।মোট ব্যয়কে (TC) উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া যায় । অর্থাৎ মোট ব্যয় (AC) = TC/Q উৎপাদন (Q) (একক) মোট ব্যয় (TC= TFC+ TVC) (টাকা) গড় ব্যয় (AC=TC/Q) (টাকা) ১ ২০ ১০ ২ ৩৬ ১৮ ৩ ৪৮ ১৬ ৪ ৬৪ ১৬ ৫ ৯০ ১৮ ৬ ১২০ ২০ উদ্দীপকের আলোকে প্রাপ্ত গড় ব্যয় সূচিতে দেখা যায়, ১ একক উৎপাদনে গড় ব্যয় ২০ একক । এটি চিত্রের a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২, ৩, ৪, ৫ ও ৬ একক উৎপাদনে প্রাপ্ত গড় ব্যয় হলো যথাক্রমে ১৮, ১৬, ১৬, ১৮ ও ২০ একক। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d, e ও f বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে গড় ব্যয় রেখা (AC) পাওয়া যায় । এই গড় ব্যয় রেখাটি অনেকটা ইংরেজি বর্ণ U এর মতো। অর্থাৎ, গড় ব্যয় প্রথমে কমে এবং ৩ ও ৪ একক উৎপাদনে তা সর্বনিম্ন ১৬ একক হয়। এরপর উৎপাদন আরও বাড়ানো হলে গড় ব্যয় বাড়তে থাকায় AC রেখা ঊর্ধ্বগামী হয়। এজন্যই মূলত AC রেখা ইংরেজি বর্ণ 'U [গণিত] এর মতো আকৃতি লাভ করে ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) অঙ্কন কর এবং রেখাটির আকৃতির উপর মন্তব্…
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর