উদ্দীপকে উল্লিখিত চিত্রে AFC রেখার আকৃতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে AFC রেখা একটি স্বল্পকালীন গড় স্থির ব্যয়। Average Fixed Cost. সাধারণত কোন ফর্মের স্বল্পকালে দুই ধরনের ব্যয় থাকেー(১) স্থির ব্যয়, (২) পরিবর্তনশীল ব্যয়। কিন্তু দীর্ঘকালে স্থির ব্যয় অপরিবর্তিত থাকে এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেতে থাকে। ফার্মের মোট স্থির ব্যয় TFC কে মোট উৎপাদনের পরিমাণ Q এর পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় AFC পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত চিত্রে AFC একটি সমপরাবৃত্তাকার রেখা। এখানে AFC রেখাটি উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে নিম্নগামী হবে কিন্তু ভূমি অক্ষের সাথে মিলবে না। কোন ফার্মের উৎপাদনের প্রথম দিকে গড় স্থির ব্যয় (AFC) খুব দ্রুত কমতে থাকে থাকলেও ধীরে ধীরে অপেক্ষাকৃত কম হারে হ্রাস পেতে থাকে। গড় স্থির ব্যয় (AFC) হ্রাস পেলেও কখনোই শূন্য হয় না তাই এটি ভূমি অক্ষের সাথে স্পর্শ করে না। এজন্য গড় স্থির ব্যয় (AFC) রেখা সমপরাবৃত্তাকার হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রে AFC রেখার আকৃতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর