উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি যে বাজারের সাথে সম্পর্কিত সে বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত তথ্যাবলী পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সম্পর্কিত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। ক্রেতা-বিক্রেতা বাজার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখে। ক্রেতা বিক্রেতা কেউই নিজের কার্যকলাপের মাধ্যমে বাজারের দামকে প্রভাবিত করতে পারে না। ফলে কেউ প্রতারিত হয় না। উদ্দীপকে উল্লিখিত বাজারের একটি বৈশিষ্ট্য হলো এখানে একটি নির্দিষ্ট দামে বিক্রয় হচ্ছে। বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক আয়ও স্থির রয়েছে। যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজারে সদৃশ্য পণ্যসামগ্রী নির্দিষ্ট দামে+ ক্রয় বিক্রয় করা হয়। ফলে ক্রেতা/ভোক্তা নিজ পছন্দ ও যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে পারে। উভয়ই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে ফলে পণ্য যাচাই করা সহজ হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে ফলে কেউ এককভাবে দাম বাড়াতে বা কমাতে পারে না। সকল ভোক্তাকে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করতে হয় ফলে একচেটিয়া বাজারের মতো ভোক্তার শ্রেণীবিভাজন বা ভোক্তার বিভিন্ন দামে পণ্য ক্রয় করতে হয় না। অতএব, আলোচ্যু সুবিধা বিবেচনায় উদ্দীপকের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অন্যান্য বাজারে তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি যে বাজারের সাথে সম্পর্কিত সে বাজারে কেন …
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর