নাঈমার দেখা দুই ধরনের বাজারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
উত্তর: নাঈমার দেখা দুই ধরনের বাজারের মধ্যে একটি প্রতিযোগিতামূলক অপরটি একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার হলো সেই বাজার যেখানে মাত্র একজন বিক্রেতা বা উৎপাদনকারী থাকে। উৎপাদিত দ্রব্যের কোন ঘনিষ্ঠ পরিবর্তন থাকে না এবং অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশে বাঁধা থাকে। এখানে দ্রব্যের দাম ও যোগান বিক্রেতা তার ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করে, দ্রব্যের পরিমাণ ভেদে দামও কম বেশি হয়। উদ্দীপকে নাঈমা তার বাবার সাথে বইয়ের দোকানে ঘুরতে গিয়ে দেখল সব বইয়ের দোকান একই দামে বিক্রি করছে। অন্যদিকে বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য পরিশোধের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখতে পায়। এখানে বইয়ের বাজার একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং বিদ্যুতের বাজার একচেটিয়া। সাধারণত বিদ্যুতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট এলাকায় দিয়ে থাকে। এক্ষেত্রে গ্রাহকদের কাছে বিকল্প কোন উৎস থাকে না। তাই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকেই কিনতে বাধ্য থাকে। ইউনিট ভেদে আলাদা দাম গ্রহন করে। একচেটিয়া বাজারে দাম নির্দিষ্ট থাকে না এবং বিক্রেতা একজন থাকে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্দিষ্ট দামে অসংখ্য বিক্রেতা ক্রয় বিক্রয় করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের উপর বিক্রেতার নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু একচেটিয়া বাজারে বিক্রেতা দাম নিয়ন্ত্রণ করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতার প্রবেশের বাধা না থাকলেও একচেটিয়া বাজারে বিদ্যমান থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
নাঈমার দেখা দুই ধরনের বাজারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর