উদ্দীপক হতে প্রাপ্ত গড় ব্যয় রেখার এরূপ আকৃতি হওয়ার কারণসমূহ আলোচনা করো ।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত গড় ব্যয় রেখা 'U [গণিত] আকৃতি ধারণ করে। স্বল্পকাল বা দীর্ঘকাল যে কোনো সময়ের বিবেচনায় গড় ব্যয় রেখা 'U [গণিত] আকৃতিবিশিষ্ট হয়। উৎপাদন বিধি অনুযায়ী স্বল্পকালীন উৎপাদনে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। যার ফলে প্রাথমিক পর্যায়ে উৎপাদন হয় ক্রমবর্ধমান হারে। কিন্তু ব্যয় হয় ক্রমহ্রাসমান হারে। ফলে গড় ব্যয়ও হ্রাস পায়। এভাবে একটি নির্দিষ্ট স্তরে পৌঁছার পর উৎপাদন বাড়ে ক্রমহ্রাসমান হারে। কিন্তু ব্যয় বাড়ে ক্রমবর্ধমান হারে। ফলে গড় ব্যয় বৃদ্ধি পায়। এ কারণে গড় ব্যয় রেখা 'U [গণিত] আকৃতির হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই প্রথমদিকে ব্যয়ের পরিমাণ কম হারে বাড়লেও পরবর্তীতে ব্যয়ের হার বেড়ে যায়। উদ্দীপকের তথ্যের আলোকে গড় ব্যয় নিম্নরূপ: উৎপাদন (Q) মোট ব্যয় (TC) গড় ব্যয় (AC) ১ ১৭ ১৭ ২ ২৬ ১৩ ৩ ৩৩ ১১ ৪ ৪৮ ১২ ৫ ৭৫ ১৫ সূচির আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন করি, চিত্রে ভূমি অক্ষে (OQ) উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে গড় ব্যয় নির্দেশ করে । এখানে AC রেখায় প্রথমদিকে উৎপাদনের সাথে গড় ব্যয় রেখা নিচের দিকে নামতে থাকে। যা যথাক্রমে ১৭, ১৩ ও ১১ একক নির্দেশ করে । এরপর গড় ব্যয় ১২, ১৫ রেখাটি বেড়ে যাওয়ায় গড় ব্যয় রেখা উপরের দিকে উঠতে থাকে। ফলে 'U [গণিত] আকৃতি ধারণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে প্রাপ্ত গড় ব্যয় রেখার এরূপ আকৃতি হওয়ার কারণসমূহ আলোচ…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর