সূচিটি উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে? বিশ্লেষণ করো।
উত্তর: সূচিটি উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটির নিয়োগ বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের মোট উৎপাদন সূচি থেকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন সূচি নিম্নরূপ: জমি (একক) শ্রম ও মূলধন (টাকা) মোট উৎপাদন (একক) প্রান্তিক উৎপাদন (একক) ১ ৫০,০০০ ১০০ ১০০ ১ ১,০০,০০০ ২০০ ১০০ ১ ১,৫০,০০০ ২৫০ ৫০ ১ ২,০০,০০০ ২৭৫ ২৫ উদ্দীপকের ছকের আলোকে প্রান্তিক উৎপাদন সূচিতে লক্ষ করা যায়, শ্রম ও মূলধন ৫০,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১,০০,০০০ টাকা হলে মোট উৎপাদন হয় ২০০ একক। ফলে প্রান্তিক উৎপাদন ১০০ একক হয়, যা পূর্বের সমান। শ্রম ও মূলধন আরও বৃদ্ধি পেয়ে ১,৫০,০০০ টাকা হলে, মোট উৎপাদন হয় ২৫০ একক এবং প্রান্তিক উৎপাদন হয় ৫০ একক। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ১০০ একক থেকে কমে ৫০ একক হয়। এখন শ্রম ও মূলধন আরও বৃদ্ধি করে ২,০০,০০০ টাকা হলে মোট উৎপাদন ২৭৫ একক এবং প্রান্তিক উৎপাদন ২৫ একক হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ৫০ একক থেকে কমে ২৫ একক হয়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সূচিটি উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর