উদ্দীপকটি যে বাজার ব্যবস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে একচেটিয়া বাজার ব্যবস্থাকে নির্দেশ করে। সূচিতে দেখা যায়, বিক্রয়ের পরিমাণ 1 একক হলে গড় আয় ৪ টাকা। বিক্রয় বৃদ্ধির সাথে সাথে আয় কমতে থাকে। সর্বশেষ 6 একক উৎপাদনে গড় আয় 3 টাকা হয় । যে বাজারে প্রান্তিক আয় ও গড় আয় সমান হয় সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপরদিকে একচেটিয়া বাজারে গড় আয় আর প্রান্তিক আয় ভিন্ন হয়ে থাকে। যার ফলে একচেটিয়া বাজারে প্রান্তিক আয় রেখা (MR) গড় আয় রেখার (AR) নিচে অবস্থান করে। উদ্দীপকটির প্রান্তিক আয় সূচি নির্ণয় করে পাই- উৎপাদন (Q) মোট আয় (TR) প্রান্তিক আয় (MR) গড় আয় (AR) ১ ৮ ৮ ৮ ২ ১৪ ৬ ৭ ৩ ১৮ ৪ ৬ ৪ ২০ ২ ৫ ৫ ২০ ০ ৪ ৬ ১৮ -২ ৩ চিত্রের মাধ্যমে দেখতে পাই, এখানে MR এর অবস্থান AR এর নিচে। অতএব এটি একটি একচেটিয়া বাজার । একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একজন বিক্রেতা ও অসংখ্য ক্রেতা থাকে। এ বাজারে দামের উপর বিক্রেতার একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় থাকে। এখানে বিক্রয়কৃত দ্রব্যের ঘনিষ্ঠ কোনো পরিবর্তন থাকে না। ফলে বিক্রেতা অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে। এছাড়াও অন্য কেউ এ বাজারে প্রবেশ করতে পারে না ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি যে বাজার ব্যবস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা …
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর