"B" ফার্মের উৎপাদন বিধিটি নির্ণয় কর এবং বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য- বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে B ফার্মের সূচি থেকে উৎপাদন বিধিটি নির্ণয় করা হলো— উপরের সূচিতে দেখা যায় B ফার্মে শ্রম ও মূলধন ১০০ একক নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হবে ৭০ একক। তারপর শ্রম ও মূলধন বৃদ্ধি পেয়ে ২০০ একক করা হলে প্রান্তিক উৎপাদন কমে হয় ৬০ একক। এভাবে শ্রম ও মূলধন বৃদ্ধি করে ৩০০ ও ৪০০ একক হলে প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ৫০ ও ৪০ একক হয়। এক্ষেত্রে লক্ষ করা যায় B ফার্মের শ্রম ও মূলধন বৃদ্ধি করা হলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমতে থাকে। আর প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে) সুতরাং B ফার্মের উৎপাদন বিধিটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি উৎপাদনের সকল ক্ষেত্রে প্রযোজ্য হলেও কৃষিক্ষেত্রে তা দ্রুত প্রযোজ্য হয়। কৃষিকাজে ভূমি স্থির উপকরণ হওয়ায় অন্যান্য পরিবর্তনীয় উপকরণ, যেমন শ্রম, মূলধন ইত্যাদি বেশি পরিমাণে নিয়োগ করলে উপকরণ সংমিশ্রণ দ্রুতই ত্রুটিপূর্ণ হয়ে ওঠে। এজন্য উপকরণ নিয়োগের তুলনায় প্রান্তিক উৎপাদন শীঘ্রই কমে। আবার, ভূমি ক্রমাগত ব্যবহারের ফলে তার উর্বরাশক্তি কমে যায়। সে অবস্থায় পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বাড়ালে ভূমি উৎপাদনে তেমন অবদান রাখতে পারে না বলে মোট উৎপাদন ক্রমহ্রাসমানহারে বাড়ে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
"B" ফার্মের উৎপাদন বিধিটি নির্ণয় কর এবং বিধিটি কোন কোন ক্ষেত্রে প্…
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর