উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলী যে বাজারের সাথে সম্পর্কিত সে বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি যে বাজারের সাথে সম্পর্কিত তা হলো পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে। এ বাজারে অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়। | একচেটিয়া বাজারে বিক্রেতা দ্রব্যের দাম নির্ধারণ করে ও পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে। তাই তিনি পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে কম -বা অধিক পণ্য বিক্রয় করতে পারে। তাই একচেটিয়া বাজারে ভোক্তা লাভবান হতে পারে না। এক্ষেত্রে একচেটিয়া কারবারি অধিক লাভবান হতে পারে এবং ক্রেতা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকায় বাজারে পণ্যের দাম ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে স্বংয়ক্রিয়ভাবে নির্ধারণ করে থাকে। ক্রেতা বা বিক্রেতা কেউ এককভাবে দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না । এক্ষেত্রে একজন বিক্রেতার যোগান বাজারের মোট যোগানের খুব সামান্য অংশ আবার একজন ক্রেতার চাহিদা বাজারের মোট চাহিদার খুব সামান্য অংশ। তাই ক্রেতা বা বিক্রেতা কেউই বাজার দামকে প্রভাবিত করতে পারে না। যেহেতু একচেটিয়া বাজারে বিক্রেতা তার ইচ্ছানুযায়ী দাম নির্ধারণ করতে পারে তাই একচেটিয়া বাজারে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয় | এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা কেউই বাজার দামকে প্রভাবিত করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলী যে বাজারের সাথে সম্পর্কিত সে বাজারে কেন …
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর