শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে AC ও MC এর সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের আলোকে AC ও MC এর সম্পর্ক ব্যাখ্যা করা হলো- ১. উৎপাদনের প্রারম্ভিক পর্যায়ে AC যখন কমতে থাকে তখন MC ও কমে এবং MC « AC হয়। ২.উৎপাদনের এক পর্যায়ে যখন AC সর্বনিম্ন হয় তখন MC = AC হয় এবং উভয়ই স্থির থাকে। ৩. উৎপাদন একটি নির্দিষ্ট পর্যায় অতিক্রম করলে যখন AC বাড়তে থাকে তখন MCও বাড়ে এবং MC>ACহয়। AC ও MC এর মধ্যে উল্লিখিত সম্পর্ক রেখাচিত্রের সাহায্যেও প্রকাশ করা যায়। প্রদত্ত রেখাচিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। চিত্রে AC ও MC হলো যথাক্রমে কোনো ফার্মের কাল্পনিক গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। চিত্রে দখা যায়, যখন AC রেখা নিম্নগামী হচ্ছে, তখন MC রেখা তার নিচে অবস্থান করছে। এর অর্থ হলো, AC কমতে থাকলে MC AC হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে AC ও MC এর সম্পর্ক ব্যাখ্যা কর।

Sylhet · 2019

উত্তর

উৎপাদন ক্ষেত্রে মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যয় বলে ।

উত্তর

উৎপাদনে যে ব্যয় উৎপাদন বাড়া বা কমার সাথে কোনো সম্পর্ক নেই সেই ব্যয়কে স্থির ব্যয় বলে। উৎপাদন যাই হোক না কেন স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না একই থাকে তাই মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় । question image চিত্রে দেখা যায়, মোট স্থির ব্যয় রেখা TFC ভূমি অক্ষের সমান্তরাল ।

উত্তর

অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। উদ্দীপক হতে প্রান্তিক ব্যয় সূচি তৈরি করা হলো— উপরের সূচিতে ১ম একক উৎপাদনে মোট ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান ৮ একক। ২য় একক উৎপাদনে মোট ব্যয় ১৪ এবং প্রান্তিক ব্যয় (১৪ – ৮) = ৬ এভাবে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ এককে মোট ব্যয় যথাক্রমে ১৮, ২৪, ৩৫ ও ৪৮। অর্থাৎ প্রান্তিক ব্যয় (১৮ – ১৪) = ৪, (২৪ –১৮) = ৬, (৩৫ – ২৪) = ১১, (৪৮ – ৩৫) = ১৩। এভাবে প্রান্তিক বায় বের করে প্রান্তিক ব্যয় (MC) সূচি তৈরি করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের আলোকে AC ও MC এর সম্পর্ক ব্যাখ্যা করা হলো- ১. উৎপাদনের প্রারম্ভিক পর্যায়ে AC যখন কমতে থাকে তখন MC ও কমে এবং MC « AC হয়। ২.উৎপাদনের এক পর্যায়ে যখন AC সর্বনিম্ন হয় তখন MC = AC হয় এবং উভয়ই স্থির থাকে। ৩. উৎপাদন একটি নির্দিষ্ট পর্যায় অতিক্রম করলে যখন AC বাড়তে থাকে তখন MCও বাড়ে এবং MC>ACহয়। AC ও MC এর মধ্যে উল্লিখিত সম্পর্ক রেখাচিত্রের সাহায্যেও প্রকাশ করা যায়। প্রদত্ত রেখাচিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। চিত্রে AC ও MC হলো যথাক্রমে কোনো ফার্মের কাল্পনিক গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা। চিত্রে দখা যায়, যখন AC রেখা নিম্নগামী হচ্ছে, তখন MC রেখা তার নিচে অবস্থান করছে। এর অর্থ হলো, AC কমতে থাকলে MC < AC হয় । যখন AC রেখা তার সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় তখন MC রেখা তাকে ছেদ করে। এর অর্থ হলো AC এর সর্বনিম্নাবস্থায় AC হয়। আবার যখন AC রেখা ঊর্ধ্বগামী হয় তখন MC রেখা তার উপরে অবস্থান করে। এর অর্থ হলো, AC বাড়তে থাকলে MCও বাড়তে থাকে এবং MC > AC হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।