উদ্দীপক হতে AC রেখা অঙ্কন করে, এর আকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: উদ্দীপক হতে গড় ব্যয় (AC) সূচি নির্ণয় করে নিচে AC রেখা অঙ্কন করা হলো এবং এর আকৃতির ওপর মন্তব্য করা হলো। মোট ব্যয়কে (TC) উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া TC যায়। অর্থাৎ মোট ব্যয় [গণিত] । উদ্দীপকের আলোকে প্রাপ্ত গড় ব্যয় সূচিতে দেখা যায়, ১ একক উৎপাদনে গড় ব্যয় ২০ টাকা, যা চিত্রের & বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২, ৩, ৪ এবং ৫ একক উৎপাদনে প্রাপ্ত গড় ব্যয় হলো যথাক্রমে ১৩, ১০, ১২ এবং ১৫ টাকা। যা চিত্রে যথাক্রমে b, c, d 3 e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই বিন্দুগুলো যোগ করে গড় ব্যয় রেখা (AC) পাওয়া যায়। এই গড় ব্যয় রেখাটি অনেকটা ইংরেজি বর্ণ U এর মতো। অর্থাৎ, গড় ব্যয় প্রথমে কমে ৩ একক উৎপাদনে তা সর্বনিম্ন (১০ টাকা) হয়। এরপর উৎপাদন আরও বাড়ানো হলে গড় ব্যয় বাড়তে থাকায় AC রেখা ঊর্ধ্বগামী হয়। এজন্যই মূলত AC রেখা ইংরেজি বর্ণ 'U [গণিত] এর মতো আকৃতি লাভ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে AC রেখা অঙ্কন করে, এর আকৃতির ওপর মন্তব্য করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর