উদ্দীপক হতে প্রাপ্ত গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখার আকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখা অঙ্কন করতে হলে প্রথমে উদ্দীপকের সূচির ভিত্তিতে গড় পরিবর্তনশীল ব্যয়ের ছক বের করা প্রয়োজন। কোনো ফার্মের কোনো নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের মোট পরিবর্তনীয় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনীয় ব্যয় (AVC) পাওয়া যায়। চিত্র: গড় পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি উপরের ছকে লক্ষ করা যায়, ১০ হাজার একক উৎপাদনের ক্ষেত্রে গড় পরিবর্তনীয় ব্যয় ০.৬ লক্ষ টাকা। যা উপরের চিত্রে & বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ২০, ৩০, ৪০ এবং ৫০ হাজার একক উৎপাদনে AVC হয় যথাক্রমে ০.৬, ০.৮, ১.২৫ এবং ২.৪ লক্ষ টাকা। যা চিত্রে যথাক্রমে b, c, d এবং বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন a, b, c, d ও বিন্দুগুলো যোগ করে AVC রেখা পাওয়া যায়। যা ডানদিকে ঊর্ধ্বগামী। মূলত, উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় ৮ বিন্দুর পর থেকে AVC দ্রুত বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে AVC রেখাও দ্রুত ঊর্ধ্বগামী হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক হতে প্রাপ্ত গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখার আকৃতির ওপর মন্ত…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর