শেয়ারFacebookWhatsApp

গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে চিত্রে প্রদর্শিত গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা হলো: পণ্য বা সেবা উৎপাদনে প্রতি এককের ব্যয়কে গড় ব্যয় (AC) বলে। অন্যদিকে, এক একক অতিরিক্ত পণ্য উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। এই দুই ধরনের ব্যয়ের সম্পর্ককে তিনটি বিবৃতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যথা- ১. AC নিম্নগামী যখন, AC > MC হয়। ২. AC সর্বনিম্ন হয় তখন AC = MC হয়। ৩. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হয় এর পর দুয়ে বাড়তে থাকে তবে AC এর চেয়ে MC বেশি হারে বাড়ে তখন AC < MC হয়। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে AC ও MC উভয় কমতে থাকে। তবে AC রেখার নিচে MC রেখা অবস্থান করে। AC কমতে কমতে এক পর্যায়ে তা সর্বনিম্ন হয়; তখন AC = MC সমান হয়। এরপর উৎপাদন বাড়াতে থাকলে AC বাড়তে থাকে তখন AC রেখা ঊর্ধ্বগামী হয় এবং AC < MC হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।

Barisal · 2019

উত্তর

কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয়, তাকে গড় ব্যয় বলা হয়।

উত্তর

দীর্ঘকালে সব ধরনের ব্যয়ই পরিবর্তনশীল বলে স্থির ব্যয়ের অস্তিত্ব থাকে না। স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় (Fixed Cost) ও পরিবর্তনীয় ব্যয় (Variable Cost) উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে বোঝানো হয়। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।

উত্তর

উদ্দীপকে চিত্রে প্রদর্শিত গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা হলো: পণ্য বা সেবা উৎপাদনে প্রতি এককের ব্যয়কে গড় ব্যয় (AC) বলে। অন্যদিকে, এক একক অতিরিক্ত পণ্য উৎপাদনের জন্য মোট ব্যয়ের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। এই দুই ধরনের ব্যয়ের সম্পর্ককে তিনটি বিবৃতির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যথা- ১. AC নিম্নগামী যখন, AC > MC হয়। ২. AC সর্বনিম্ন হয় তখন AC = MC হয়। ৩. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হয় এর পর দুয়ে বাড়তে থাকে তবে AC এর চেয়ে MC বেশি হারে বাড়ে তখন AC < MC হয়। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে AC ও MC উভয় কমতে থাকে। তবে AC রেখার নিচে MC রেখা অবস্থান করে। AC কমতে কমতে এক পর্যায়ে তা সর্বনিম্ন হয়; তখন AC = MC সমান হয়। এরপর উৎপাদন বাড়াতে থাকলে AC বাড়তে থাকে তখন AC রেখা ঊর্ধ্বগামী হয় এবং AC < MC হয়।

উত্তর

গড় ব্যয় (AC) রেখার সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় (MC) রেখা ছেদ করে। কারণ এই বিন্দুতেই AC ও MC পরস্পর সমান হয়। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যকার সম্পর্ক হতে জানা যায়, AC যখন সর্বনিম্ন হয়, তখন তা প্রান্তিক ব্যয় (MC) এর সমান হয়। তাই AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC রেখা নিচের দিক দিয়ে ছেদ করে এবং এই বিন্দুতে AC = MC হয়। উপরের চিত্রে দেখা যায়, E বিন্দুর পূর্বে AC কমতে থাকে এবং AC > MC হয়। আর E বিন্দুর পর AC বাড়তে থাকে এবং AC < MC হয়। কিন্তু E বিন্দুতে AC রেখাকে MC রেখা নিচের দিক থেকে ছেদ করে এবং AC = MC হয়। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ফার্মের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা যখন সর্বোচ্চ হয়, তখন গড় ব্যয় সর্বনিম্ন হয়। এরপর উৎপাদন আরো বৃদ্ধি করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। এতে গড় ব্যয় বাড়তে থাকে। এজন্যই একক প্রতি ব্যয় যখন সর্বনিম্ন হয়, তখন AC ও MC পরস্পর সমান হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।