AC রেখার কোন বিন্দুতে MC রেখা ছেদ করে এবং কেন? চিত্রের ভিত্তিতে বিশ্লেষণ করো।
উত্তর: গড় ব্যয় (AC) রেখার সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় (MC) রেখা ছেদ করে। কারণ এই বিন্দুতেই AC ও MC পরস্পর সমান হয়। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যকার সম্পর্ক হতে জানা যায়, AC যখন সর্বনিম্ন হয়, তখন তা প্রান্তিক ব্যয় (MC) এর সমান হয়। তাই AC রেখার সর্বনিম্ন বিন্দুতে MC রেখা নিচের দিক দিয়ে ছেদ করে এবং এই বিন্দুতে AC = MC হয়। উপরের চিত্রে দেখা যায়, E বিন্দুর পূর্বে AC কমতে থাকে এবং AC > MC হয়। আর E বিন্দুর পর AC বাড়তে থাকে এবং AC < MC হয়। কিন্তু E বিন্দুতে AC রেখাকে MC রেখা নিচের দিক থেকে ছেদ করে এবং AC = MC হয়। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ফার্মের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা যখন সর্বোচ্চ হয়, তখন গড় ব্যয় সর্বনিম্ন হয়। এরপর উৎপাদন আরো বৃদ্ধি করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। এতে গড় ব্যয় বাড়তে থাকে। এজন্যই একক প্রতি ব্যয় যখন সর্বনিম্ন হয়, তখন AC ও MC পরস্পর সমান হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
AC রেখার কোন বিন্দুতে MC রেখা ছেদ করে এবং কেন? চিত্রের ভিত্তিতে বিশ…
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর