উদ্দীপকে মি. রহিমের বর্ণিত তথ্যে উৎপাদনের কোন বিধিটি কার্যকর হয়েছে?
উত্তর: উদ্দীপকের তথ্য অনুযায়ী মি. রহিমের উৎপাদন প্রক্রিয়ায় 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।উদ্দীপকের তথ্য অনুসারে, প্রথম বছরে ১৫০০ টাকা খরচে ৩০ মণ ধান উৎপাদিত হয়েছে। দ্বিতীয় বছরে খরচ ২০০০ টাকা করলে উৎপাদন বেড়ে ৪০ মণ হয়েছে, অর্থাৎ অতিরিক্ত ১০ মণ উৎপাদিত হয়েছে। তৃতীয় বছরে খরচ আরও ৫০০ টাকা বাড়িয়ে ২৫০০ টাকা করা হলে উৎপাদন মাত্র ৫ মণ বেড়ে ৪৫ মণে দাঁড়িয়েছে। চতুর্থ বছরে ৩০০০ টাকা খরচ করেও উৎপাদন বৃদ্ধির হার আরও কমে ৩ মণ হয়েছে এবং পঞ্চম বছরে ৩৫০০ টাকা ব্যয় করেও মাত্র ২ মণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।এটি 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি' নির্দেশ করে, কারণ প্রথম দিকে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে উৎপাদন দ্রুতগতিতে বাড়লেও, এক পর্যায়ে অতিরিক্ত উৎপাদিত পরিমাণ বা প্রান্তিক উৎপাদন হ্রাস পেতে শুরু করেছে। অর্থনীতির এই বিধি অনুসারে, যখন একটি নির্দিষ্ট উপাদান অপরিবর্তিত রেখে অন্য উপাদানের ব্যবহার ক্রমাগত বাড়ানো হয়, তখন এক পর্যায়ে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। উদ্দীপকের তথ্যেও একই প্রবণতা দেখা যায় প্রথম দিকে ১০ মণ বৃদ্ধি পেলেও, তা পরবর্তী বছরগুলোতে ৫ মণ, ৩ মণ এবং শেষে ২ মণে নেমে এসেছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. রহিমের বর্ণিত তথ্যে উৎপাদনের কোন বিধিটি কার্যকর হয়েছে?
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
বা, উত্তর
উত্তর
উত্তর