শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উৎপাদনের যে বিধিটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করে রেখাচিত্রের সাহায্যে এ বিধিটি ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন ব্যয় এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। উপকরণ ব্যয় যখন ১০০০ টাকা তখন প্রান্তিক উৎপাদন ৪০ একক। যার সংমিশ্রণ বিন্দু A। উপকরণ ব্যয় বৃদ্ধি করে ২০০০, ৩০০০ ও ৪০০০ টাকা করা হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে 30, 20 ও 10 একক। যাদের সংমিশ্রণ বিন্দু B, C ও D। এখন A, B, C ও D বিন্দুগুলো যোগ করে MP রেখা পাওয়া যায়। যা বামদিকে নিম্নগামী। অর্থাৎ দেখা যায়, উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। MP রেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উৎপাদনের যে বিধিটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

নিচের উদ্দীপক হতে প্রশ্নগুলোর উত্তর দাও:

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

কোনো উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় (TR) বলে।

উত্তর

স্বল্পকালে উৎপাদনের ক্ষেত্রে গড় আয় (AR) প্রথমে বৃদ্ধি পায় এবং পরবর্তীতে হ্রাস পেতে থাকে। এটি 'UU^{\prime} আকৃতির হয়, কারণ উৎপাদন প্রক্রিয়ার শুরুতে প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে আয় বাড়ে। কিন্তু উৎপাদন নির্দিষ্ট একটি সীমা অতিক্রম করার পর প্রান্তিক উৎপাদনশীলতা হ্রাস পেতে থাকে। ফলে গড় আয় কমে গিয়ে 'UU^{\prime} আকৃতির রেখা তৈরি করে।

উত্তর

উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করে রেখাচিত্রের সাহায্যে এ বিধিটি ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন ব্যয় এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। উপকরণ ব্যয় যখন ১০০০ টাকা তখন প্রান্তিক উৎপাদন ৪০ একক। যার সংমিশ্রণ বিন্দু A। উপকরণ ব্যয় বৃদ্ধি করে ২০০০, ৩০০০ ও ৪০০০ টাকা করা হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে 30, 20 ও 10 একক। যাদের সংমিশ্রণ বিন্দু B, C ও D। এখন A, B, C ও D বিন্দুগুলো যোগ করে MP রেখা পাওয়া যায়। যা বামদিকে নিম্নগামী। অর্থাৎ দেখা যায়, উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। MP রেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে।

উত্তর

ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কৃষিক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। এছাড়া শিল্প, খনিজ, মৎস্য, বনজ প্রভৃতি ক্ষেত্রেও এটি কার্যকর। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- কৃষি: কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশেষভাবে কার্যকর হয়। কারণ কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ যে হারে বাড়ানো হয় মোট উৎপাদন সে হারে বাড়ে না। শিল্প: দেরিতে হলেও শিল্পক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কোনো ফার্মে ক্রমান্বয়ে বেশি শ্রম ও মূলধন নিয়োগ করলে প্রথমদিকে অভ্যন্তরীণ ও বাহ্যিক খরচ সৃষ্টি হয়। এর ফলে খরচ বাড়ার তুলনায় উৎপাদন বেশি হারে বাড়ে। কিন্তু এ সুবিধা ফার্ম একটি কাম্য আয়তন পর্যন্ত ভোগ করতে পারে। একপর্যায়ে উপকরণগুলোর সংমিশ্রণ ত্রুটিপূর্ণ হয় ও'ব্যবস্থাপনার সমস্যা দেখা দেয়। ফলে খরচ বাড়ার তুলনায় উৎপাদন কম হারে বাড়ে। খনিজ : খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রেও এ বিধিটি কার্যকর হয়। কারণ খনির গভীরে গমন করতে হলে খনির তলদেশ মজবুত ও আলো-বাতাসের উন্নততর ব্যবস্থা প্রবর্তন করতে হয়। এতে খরচ অনেক বাড়ে। সে তুলনায় উৎপাদন কম বাড়ে। মৎস্য : মৎস্য শিকারের ক্ষেত্রেও এ বিধিটি কার্যকর হয়। কোনো পুকুর বা জলাশয়ে মাছের যোগান সীমাবদ্ধ। মাছ শিকারের উদ্দেশ্যে আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করলেও খরচ বাড়ার তুলনায় মাছ শিকার করা যায় না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।