শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভুট্টা চাষের ক্ষেত্রে উৎপাদনের কোন বিধিটি কার্যকর হয়েছে? এই বিধি কি সকলক্ষেত্রে প্রযোজ্য? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে ভুট্টা চাষের ক্ষেত্রে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। এ বিধিটি সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তন করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এ সময় প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তবে উৎপাদনের সকল ক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না।মূলত যেসব ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয় না সেগুলো হলো-১. কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে উৎপাদনের শুরুতে শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বাড়িয়ে চললে তা উত্তম চাষের জন্য যথেষ্ট সহায়ক হয়। তাই এ পর্যায়ে প্রান্তিক উৎপাদন না কমে বাড়ে।২. পরিবর্তনীয় উপকরণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন ক্ষেত্রে যদি উন্নত উৎপাদন পদ্ধতি প্রবর্তন করা হয় তাহলে উৎপাদন বাড়ার ফলে ক্রমহ্রাসমান প্রবণতা স্থগিত থাকে।৩. শ্রম ও মূলধন বাড়ানোর সাথে সাথে যদি জমির পরিমাণ বাড়ানো। হয় তাহলে বিধিটি কার্যকর হবে না।৪. প্রাকৃতিক পরিবর্তনের দরুন ভূমির উর্বরতা বাড়লে উৎপাদন বাড়ে। সেক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ভুট্টা চাষের ক্ষেত্রে উৎপাদনের কোন বিধিটি কার্যকর হয়েছে? …

উদ্দীপক

চাষি নজু মিয়ার ২ একর জমি আছে। ৫ বছর আগে উক্ত জমিতে ১ জন শ্রমিক নিয়োগ করে নজু মিয়া মোট ১০ মণ ভুট্টা উৎপাদন করে। এটি লাভজনক বিবেচিত হওয়ায়, পরবর্তী প্রতিবছর অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে শুধুমাত্র ১ জন করে শ্রমিক নিয়োগ বৃদ্ধি করে একই জমিতে পরবর্তী ৪ বছরে উৎপাদন হয় যথাক্রমে ১৬, ২০,০ ২২ ও ২৩ মণ।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই উৎপাদন।

উত্তর

মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।

উত্তর

উদ্দীপকের আলোকে ভুট্টার মোট উৎপাদন সূচি তৈরি করে তার ভিত্তিতে মোট উৎপাদন রেখা অঙ্কন করা হলো। চিত্রে ভূমি অক্ষে শ্রম নিয়োগ এবং লম্ব অক্ষে মোট উৎপাদন নির্দেশিত। ১ জন শ্রমিক নিয়োগ করায় মোট উৎপাদন হয় ১০ মন যা বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এভাবে প্রতিবছর ১ জন শ্রমিক বেশি নিয়োগ করায় অর্থাৎ ২, ৩, ৪, ৫ জন শ্রমিক নিয়োগ করায় উৎপাদন বেড়ে হয় যথাক্রমে ১৬, ২০, ২২, ২৩ মন এবং এগুলো b, c, d, e বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন a, b, c, d ও e বিন্দু যোগ করে TP রেখা পাওয়া যায়। এই TP রেখাই উদ্দীপকের আলোকে ভুট্টার মোট উৎপাদন রেখা।

উত্তর

উদ্দীপকে ভুট্টা চাষের ক্ষেত্রে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। এ বিধিটি সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তন করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এ সময় প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তবে উৎপাদনের সকল ক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না।মূলত যেসব ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয় না সেগুলো হলো-১. কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে উৎপাদনের শুরুতে শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বাড়িয়ে চললে তা উত্তম চাষের জন্য যথেষ্ট সহায়ক হয়। তাই এ পর্যায়ে প্রান্তিক উৎপাদন না কমে বাড়ে।২. পরিবর্তনীয় উপকরণ বাড়ানোর সাথে সাথে উৎপাদন ক্ষেত্রে যদি উন্নত উৎপাদন পদ্ধতি প্রবর্তন করা হয় তাহলে উৎপাদন বাড়ার ফলে ক্রমহ্রাসমান প্রবণতা স্থগিত থাকে।৩. শ্রম ও মূলধন বাড়ানোর সাথে সাথে যদি জমির পরিমাণ বাড়ানো। হয় তাহলে বিধিটি কার্যকর হবে না।৪. প্রাকৃতিক পরিবর্তনের দরুন ভূমির উর্বরতা বাড়লে উৎপাদন বাড়ে। সেক্ষেত্রে এ বিধিটি কার্যকর হয় না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।