উদ্দীপকের তথ্য অনুযায়ী যদি একটি গড় খরচ AC রেখা অঙ্কন করা হয়, তবে তার আকৃতি কেমন হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্য থেকে গড় খরচ সূচি বের করে তার ভিত্তিতে গড় খরচ AC রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় খরচ নির্দেশ করা হয়েছে। প্রাপ্ত সূচির ভিত্তিতে উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4 ও 5 একক এবং গড় খরচ 30, 22, 16, 22 ও 30 এর ভিত্তিতে প্রাপ্ত সমন্বয় বিন্দুসমূহ a, b, c, d ও e যোগ করে AC রেখা পাওয়া যায়। উক্ত AC রেখাই উদ্দীপকের তথ্য থেকে অঙ্কিত গড় খরচ রেখা। প্রাপ্ত গড় খরচ রেখা (AC) U আকৃতির। কারণ প্রাথমিক পর্যায়ে উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। ফলে উৎপাদনে 1, 2, 3 একক পর্যন্ত গড় খরচ 30 > 22 > 16 ক্রমহ্রাসমান হয়। ফলে গড় খরচ রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় আবার তৃতীয় এককের পর উৎপাদন বাড়ে ক্রমহ্রাসমান হারে কিন্তু গড় খরচ তখন ক্রমবর্ধমান হয়। তাই 4 ও 5 একক উৎপাদনে গড় খরচ 22 < 30 বাড়তে থাকে। তাই এক্ষেত্রে AC রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্য অনুযায়ী যদি একটি গড় খরচ AC রেখা অঙ্কন করা হয়, তবে তা…
যশোর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর