যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশলের পরিবর্তন করা হয় তবে উদ্দীপকের বিধিটি কার্যকর হবে কিনা বিশ্লেষণ কর।
উত্তর: যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশলের পরিবর্তন করা হয় তবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না। উৎপাদনের অন্যান্য উপকরণ ও কৌশল স্থির রেখে একটি উপকরণের নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন যদি সেই হারে বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অনুমিত শর্তগুলো হলো ভূমির পরিমাণ ও উর্বরতা স্থির, স্বল্পকালীন সময় বিবেচ্য উৎপাদনের কলাকৌশল স্থির। অন্যান্য উপকরণ স্থির অস্থায় শ্রম ও মূলধন পরিবর্তনীয়। পরিবর্তনীয় উপকরণের এককসমূহ সমজাতীয়। চাষ পদ্ধতিতে উন্নত বা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। কারণ মান্দাতার আমলের লাঙলের কৃষি কাজের স্থলে আধুনিক পদ্ধতিতে ট্রাক্টর, পাওয়ার টিলার দ্বারা জমি চাষ করলে উৎপাদন হ্রাস না পেয়ে অবশ্যই বৃদ্ধি পাবে। ফলে উন্নত প্রযুক্তি প্রয়োগ করলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। উপরের আলোচনার আলোকে বলা যায়, যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশল পরিবর্তন করা হয় তাহলে উদ্দীপকের বিধিটি কার্যকর হবে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশলের পরিবর্তন করা হয় তবে উদ্…
যশোর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর