উদ্দীপকের সারণিতে উল্লিখিত তথ্য থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন কর।
উত্তর: উদ্দীপকের সারণিতে উল্লিখিত তথ্য থেকে একটি প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে ব্যবহৃত শ্রম ও মূলধন (টাকায়) এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন (মন) নির্দেশ করা হয়েছে। সূচি থেকে দেখা যাচ্ছে, শ্রম ও মূলধনের পরিমাণ যখন ৫০০ টাকা, তখন প্রান্তিক উৎপাদন ৮ মন, চিত্রে যার সমন্বয় বিন্দু A। এখন শ্রম ও মূলধন বৃদ্ধি করে ১০০০ টাকা করা হলে প্রান্তিক উৎপাদন কমে ৬ মণ হয়, যার সমন্বয় বিন্দু B। একইভাবে, শ্রম ও মূলধনের পরিমাণ ১৫০০ ও ২০০০ টাকায় বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪ মণ ও ২ মণ হয়, যাদের সমন্বয় বিন্দু C ও D। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C ও D যোগ করে প্রাপ্ত রেখাটি MP রেখা। উক্ত MP রেখাই উপরের সূচি থেকে অঙ্কিত প্রান্তিক উৎপাদন রেখা, যা বাম থেকে ডানদিকে নিম্নগামী।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সারণিতে উল্লিখিত তথ্য থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর